মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাজেক দুর্গম এলাকায় শিয়ালদহ বিশুদ্ধ পানির ট্যাংক বিতরণ করেন বাঘাইহাট আর্মি জোন। কালের খবর রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর
ঈশ্বরগঞ্জে তারুণ্যের উৎসবের বর্ণাঢ্য র‍্যালি। কালের খবর

ঈশ্বরগঞ্জে তারুণ্যের উৎসবের বর্ণাঢ্য র‍্যালি। কালের খবর

 

মো.হাবিবুর রহমান, (ময়মনসিংহ) প্রতিনিধি, কালের খবর : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে র‍্যালির মধ্যে দিয়ে দিনব্যাপী ‘তারুণ্যের উৎসব’ শেষ হয়েছে। ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই প্রতিপাদ্য নিয়ে উপজেলা প্রশাসন তারুন্যের উৎসব আয়োজন করেছে। বুধবার সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরশাদুল আহমেদের নেতৃত্বে উপজেলা প্রাঙ্গণ থেকে বর্ণাট্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। র‍্যালি শেষে দিনব্যাপী পিঠা উৎসব ও উদ্যোক্তা মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরশাদুল আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ঈশ্বরগঞ্জ পৌর প্রশাসক ইকবাল হোসাইন, ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান,  উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব নন্দন কুমার দেবনাথ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মাহবুবুর রহমান, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপি’র সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি, বিএনপি নেতা শাহিন ফরিদ,উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মঞ্জুরুল হক হাসান প্রমুখ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com