রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
অধ্যক্ষের বিরুদ্ধে ইসলাম ও মহানবী (স.)-কে অবমাননার অভিযোগে মানববন্ধন। কালের খবর

অধ্যক্ষের বিরুদ্ধে ইসলাম ও মহানবী (স.)-কে অবমাননার অভিযোগে মানববন্ধন। কালের খবর

 

খাগড়াছড়ি প্রতিনিধি, কালের খবর :

খাগড়াছড়ির মাটিরাঙ্গা মিউনিসিপ্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. নুরুল ইসলামের বিরুদ্ধে
হাদিস অস্বীকার করে ইসলাম ও মহানবী (স.) কে অবমাননার অভিযোগে মানববন্ধন করেছে মাটিরাঙ্গার সর্বস্তরের জনগণ। মাটিরাঙ্গার সর্বস্তরের তৌহিদী জনতার ব্যানারের এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বুধবার (২৬ ফেব্রুয়ারী) বাদ আসর মাটিরাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের সম্মুখ সড়কের দুই পাশে ব্যানার ফেস্টুন নিয়ে ঘণ্টাব্যাপী উপজেলার আলেম-ওলামাসহ হাজারো তৌহিদী জনতা মানববন্ধনে অংশগ্রহণ করেন।

মাটিরাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাও: মোহাম্মদ হারুনুর রশিদ’র সভাপতিত্বে মানববন্ধনে বাংলাদেশ হেফাজতে ইসলামের প্রতিনিধি মাও: আখতারুজ্জামান ফারুকী, ইসলামী আইন গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি আল-আমিন হাবিবি ও ইসলামী আইন গবেষণা পরিষদের নির্বাহী সদস্য হাফেজ মুফতী আব্দুল হান্নান জুলফিকার প্রমুখ বক্তব্য দেন।

ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, মাটিরাঙ্গা মিউনিসিপ্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নুরুল ইসলাম দীর্ঘদিন ধরে আল-কুরআন ও আল-হাদিসে বিভিন্ন অপব্যাখ্যা দিয়ে আসছেন। তিনি নিজেকে আহলে কুরআন দাবী করে হাদিসের বিষোদগার করে বিভিন্ন স্থানে মহানবী (স.)-কে অবমাননা ও কটাক্ষ করে কথা বলেন। তার মতবাদের সমর্থন দিতে তিনি তার প্রতিষ্ঠানের সহকর্মীদেরও প্রস্তাব দেন। একই সাথে তিনি এসব অপব্যাখ্যা ম্যাসেঞ্জারে সকলকে ক্ষুদে বার্তা পাঠান।

মানববন্ধনে বক্তারা অধ্যক্ষ মো. নুরুল ইসলামকে
আগামী দশ দিনের মধ্যে ভুল স্বীকার করে প্রকাশ্যে ক্ষমা চেয়ে তওবা করে প্রকৃত ইসলামের পথে ফিরে আসার সময় বেঁধে দেয়। এছাড়াও ইসলাম অবমাননাকারী যেই হোক না কেনো কাউকে ছাড় দেয়া হবে না বলে হুশিয়ারি দেন বক্তারা।

মানববন্ধনে মাটিরাঙ্গা ইমাম ও ওলামা কল্যাণ সমিতি, কওমী মাদ্রাসা ওলামা ঐক্য পরিষদ, ইসলামী আইন গবেষণা পরিষদ, ইসলাম প্রচার সংস্থা ও খিদমাতুল উম্মাহ ফাউন্ডেশনসহ মাটিরাঙ্গার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান মানববন্ধনে অংশগ্রহন করেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com