মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাজেক দুর্গম এলাকায় শিয়ালদহ বিশুদ্ধ পানির ট্যাংক বিতরণ করেন বাঘাইহাট আর্মি জোন। কালের খবর রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর
নবীনগরে অনিয়মের বিরুদ্ধে ফুঁসে উঠেছে ছাত্র জনতা!। কালের খবর

নবীনগরে অনিয়মের বিরুদ্ধে ফুঁসে উঠেছে ছাত্র জনতা!। কালের খবর

 

মোঃ মাহফুজ, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া, কালের খবর : 

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে হঠাৎ করে ফুঁসে উঠেছে ছাত্র জনতা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়ে
উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনে আওয়ামী দালালদের দৌরাত্ব, মামলা ও বদলি বাণিজ্য এবং নবীনগর পৌরসভার এক কর্মচারীর বদলীর ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ মিছিল মানববন্ধন ও প্রতিবাদ সভা আহ্বান করেন তারা।

১৮ ফ্রেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে শতশত ছাত্র জনতা বিক্ষোভ মিছিল নিয়ে নবীনগর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে স্থানীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন। বিক্ষুদ্ধ ছাত্র জনতা সরকারি বেসরকারি অফিসে আওয়ামী দালালদের দৌরাত্ব, মামলা ও বদলি বাণিজ্যের প্রতিবাদে পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসনের সাথে সখ্যতার প্রেক্ষিতে তাদের উপর ক্ষোভ প্রকাশ করে বক্তব্য রাখেন।

এক পর্যায়ে তারা উপজেলা নির্বাহী অফিসার নিজ অফিসে যাওয়ার পথে তাকে ঘিরে ধরেন, এবং উপরোক্ত দাবি আদায়ে ইউএনও প্রতি আহ্বান জানান। তারা নবীনগরে আওয়ামী দালালদের দৌরাত্ব,মামলা ও বদলি বাণিজ্যের সাথে একটি সিন্ডিকেট জড়িত আছে বলে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি তুলেন।

তারা আরও বলেন,ছাত্রদের নাম বিক্রি করে নবীনগর পৌরসভার অফিস প্রধান আবদুল মোমেনকে বদলী করা হয়েছে শুধু মাত্র পৌরসভার স্টোর কিপার জায়েদকে প্রমোশন দেওয়ার জন্য। বিগত দিনে স্থানীয় কলা বাজার লিজের নামে স্বজনপ্রীতি ও কোটি টাকার বাণিজ্য হয়েছে বলে অভিযোগ করেন তারা।
এই বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করে কারা কারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় জন্য উপজেলা নির্বাহী অফিসারকে চাপ প্রয়োগ করেন। সেই সাথে সকল অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে তাদেরকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
এসময় বক্তব্য রাখেন,বিএনপি নেতা ইকবাল হোসেন রাজু,সাবেক ছাত্রনেতা আশরাফ হোসেন রুবেল, গোলাম সামদানী,তৌফিকুল ইসলাম তপু,শাওন,ফাহিম ও ইউসুফ প্রমূখ।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রাজীব চৌধুরী বলেন, আবদুল মোমেন শারীরিকভাবে অসুস্থ,মানবিক দিক বিবেচনা করে তার বিষয়টি নিয়ে আমরা কাজ করছি এবং কলা বাজারের লিজের বিষয়ে খোঁজ খবর নেওয়া হবে এবং ছাত্রদের দাবি অনুযায়ী শহীদের নামে স্মৃতিস্তম্ভ করার সাথে আমি সম্পূর্ণ একমত। প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা থাকবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com