মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:২৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাজেক দুর্গম এলাকায় শিয়ালদহ বিশুদ্ধ পানির ট্যাংক বিতরণ করেন বাঘাইহাট আর্মি জোন। কালের খবর রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর
ফ্যাসিস্ট শেখ হাসিনার ষড়যন্ত্রের প্রতিবাদে মাটিরাঙ্গায় বিএনপির বিক্ষাভ সমাবেশ। কালের খবর

ফ্যাসিস্ট শেখ হাসিনার ষড়যন্ত্রের প্রতিবাদে মাটিরাঙ্গায় বিএনপির বিক্ষাভ সমাবেশ। কালের খবর

 

খাগড়াছড়ি প্রতিনিধি, মোঃ নিজাম উদ্দিন/মজিবুর রহমান ভূঁইয়া, কালের খবর : ফ্যাসিস্ট আওয়ামীলীগের নেতাকর্মীরা সুযোগের অপেক্ষায় ঘাপটি মেরে আছে মন্তব্য করে বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহবান জানিয়েছেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান নাছির আহাম্মদ চৌধুরী। দ্রুত নির্বাচনের দাবী জানিয়ে তিনি বলেন, সংস্কারের নামে নির্বাচন আয়োজনে গরিমসি করা হচ্ছে। যা দেশের জন্য মঙ্গলজনক নয়।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) বিকালের দিকে বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে এসব কথা বলেন।

ছাত্র জনতার গনঅভ‌্যুত্থা‌নে প‌তিত ফ্যাসিস্ট শেখ হা‌সিনা ভার‌তে ব‌সে সামাজিক যোগা‌যোগ মাধ‌্যম ফেসবুক লাই‌ভে বাংলা‌দে‌শ ও দে‌শের মানু‌ষের বিরু‌দ্ধে ষড়য‌ন্ত্র এবং দলীয় নেতাকর্মী‌দের বিশৃংলা করার ‌নি‌র্দেশ দেয়ার প্রতিবা‌দে মাটিরাঙ্গা উপজেলা ও পৌর বিএনপি এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।

মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল এর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার, মাটিরাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম পাটোয়ারী, মাটিরাঙ্গা পৌর যুবদলের আহবায়ক গিয়াস উদ্দিন, মাটিরাঙ্গা উপজেলা যুবদলের সদস্য সচিব ফোরকান ইমামী, মাটিরাঙ্গা পৌর ছাত্রদলের আহবায়ক নুর মোহাম্মদ রাব্বি, সদস্য সচিব রানা সহ উপজেলা ও পৌর বিএনপি সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ফ‌্যা‌সিস্ট শেখ হা‌সিনা ভার‌তে ব‌সে দেশ বি‌রোধী ষড়য‌ন্ত্রে লিপ্ত র‌য়ে‌ছে উ‌ল্লেখ করে মাটিরাঙ্গা পৌর বিএন‌পির সভাপ‌তি মো. শাহজালাল কাজ‌ল
ব‌লেন,‌ দে‌শের মা‌টি‌তে কোন নৈরাজ‌্যকে সহ‌্য করা হ‌বেনা। দেশ বি‌রোধী ষড়যন্ত্র প্রতিহত কর‌তে ও জন‌নেতা ওয়াদুদ ভুইয়া‌র হাত‌কে শ‌ক্তিশ‌া‌লি কর‌তে সকল‌কে ঐক‌্যবদ্ধ ভা‌বে কাজ কর‌তে নেতা কর্মী‌দের প্রতি আহ্বান জানান তিনি।

এর আগে কয়েকশ নেতাকর্মীর অংশগ্রহণে বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় ফ্যাসিবাদ বিরোধী নানা স্লোগান দেয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com