বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
রায়পুরাতে নবাগত সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যোগদান। কালের খবর

রায়পুরাতে নবাগত সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যোগদান। কালের খবর

 

শফিকুল ইসলাম, রায়পুরা প্রতিনিধি, কালের খবর :

নরসিংদী জেলার মধ্যে সর্ববৃহৎ উপজেলা রায়পুরায় সহকারী কমিশনার (ভূমি) অফিসে দালালের দৌরাত্ম্য, দিনের পর দিন হয়রানি ও বাড়তি টাকা আদায় ভূমি অফিস নিয়ে সেবাগ্রহীতাদের এসব নেতিবাচক ধারণা পাল্টে দেওয়ার লক্ষ্যে নবাগত যোগদান করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃমাসুদুর রহমান (রুবেল)।

তিনি গত ২০২৫ সালের ২৯ জানুয়ারি মাসে এই উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব নেন। তিনি বিসিএস ৩৭তম ব্যাচের প্রশাসন ক্যাডারের নিয়োগপ্রাপ্ত এই কর্মকর্তা।
নবাগত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদ রানা সহ উপজেলার বিভিন্ন দপ্তরের সকল কর্মর্কতাদের উপস্থিততে ফুলেল শুভেচছা বিনিময়ে বরণ করে নেন এবং সাবেক সফল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম তার নবাগত যোগদান কর্মকর্তাকে দায়িত্ব বুঝিয়ে দেন।মোঃমাসুদুর রহমান (রুবেল) ইতিপূর্বে রাজবাড়ী জেলার পানসা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করিছিলেন।তিনি ফরিদপুর জেলার কৃতি সন্তান।
রায়পুরা উপজেলা নবাগত সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলেন,আমি শতভাগ আশা করছি রায়পুরা উপজেলাবাসী আমাকে সহযোগিতা করলে আমি সততা ও নিষ্ঠার সাথে আমার দায়িত্ব পালন করতে পারবো।
তাছাড়া তিনি আরও বলেন, দায়িত্ব পালনে গণমাধ্যম কর্মীসহ সকল শ্রেণিপেশার মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com