মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
মোঃ আশরাফ উদ্দিন, চট্রগ্রাম, সীতাকুন্ড, কালের খবর : প্রধান শিক্ষক জনাব,এ বি এম গোলাম নূর এর সভাপতিত্বে।প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার ও মাদাম বিবিরহাট শাহজাহান উচ্চ বিদ্যালয় সভাপতি
জনাব,কে.এম.রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন,মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব,এস.মোস্তফা আলম সরকার।
বিশেষ অতিথি ছিলেন সাবেক ছাত্রনেতা মাদাম বিবিরহাটের কৃতি সন্তান সীতাকুণ্ড উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি চট্টগ্রাম উত্তর জেলার শুরার সদস্য জনাব,মু.কুতুব উদ্দিন শিবলী।
সরকারি প্রধান শিক্ষক জনাব,আব্দুর রহমান। ভাটিয়ারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল আনোয়ার,ভাটিয়ারী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি জমির উদ্দিন,জামায়াত নেতা নূর হোসেন,খোরশেদ মেম্বার,শেখ শাহাবুদ্দিন,ইসমাইল চৌধুরী সহ শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ গন বলেন,তারুণ্যের এই ছাত্র-ছাত্রীরা হচ্ছে এদেশের শক্তি,তাই প্রতিটি ছাত্রকে মেধার সঞ্চার করে দেশ ও জাতির কল্যাণে কাজে লাগাতে হবে,সেই সাথে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে তারুণ্যর এই উৎসবের আমেজ গড়ে তুলতে হবে,
সীতাকুন্ড উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মু.কুতুব উদ্দিন শিবলী বলেন,শিক্ষার্থীকে পড়াশোনার পাশাপাশি দ্বীনী শিক্ষার জ্ঞান অর্জন করতে হবে।দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইয়াবা-মাদক ও ইভটিজিং সহ বিভিন্ন অপকর্মকে প্রতিহত করতে ছাএ-ছাএীদের ভূমিকা অপরিহার্য,দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নামাজ পড়ার জন্য সু-ব্যাবস্হা রাখতে হবে। শিক্ষক-শিক্ষিকা,মাতা-পিতা সহ সহপাঠিদের সাথে সুন্দর ব্যবহার করতে হবে। কুরআন ও রাসূলের সুন্নাহ মোতাবেক নিজেকে গড়ে তুলে দেশকে কোরআনের আলোকে পরিণত করতে হবে।