বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
মাটিরাঙ্গায় বেগম রোকেয়া দিবস পালিত। কালের খবর

মাটিরাঙ্গায় বেগম রোকেয়া দিবস পালিত। কালের খবর

 

খাগড়াছড়ি প্রতিনিধি, মোঃ নিজাম উদ্দীন/মুজিবুর রহমান ভূঁইয়া, কালের খবর : ‘নারী কন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এ কর্মসুচীর আয়োজন করে।

সোমবার (৯ ডিসেম্বর) সকালের দিকে জাতীয় মহিলা সংস্থার সহযোগিতায় বর্ণাঢ্য র‍্যালি শেষে মাটিরাঙ্গা উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়।

মাটিরাঙ্গা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম।

আলোচনা সভায় মাটিরাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম সিরাজী, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার শরিফুল ইসলাম বিদ্যুত, রিসোর্স ইন্সট্রাক্টর আসগর হোসেন, মাটিরাঙ্গা উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. হারুন, মাটিরাঙ্গা উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন খন্দকার প্রমুখ বক্তব্য রাখেন।

নারীদের উন্নয়নের জন্য বেগম রোকেয়ার অসামান্য অবদানের কথা স্মরণ করে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম বলেন, বেগম রোকেয়ার আদর্শ ও উদ্যোগ থেকে অনুপ্রাণিত হয়ে দেশে নারীর উন্নয়ন ও ক্ষমতায়নে প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগীয় প্রধান, সাংবাদিক, জাতীয় মহিলা সংস্থার প্রশিক্ষক-প্রশিক্ষণার্থী এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com