বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
খুচরা জ্বালানি তেলের চারটি পয়েন্ট বন্ধ হয়ে যাওয়ায় সাজেকে কোন ধরনের জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না। কালের খবর ডেমরায় বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের ইফতার সামগ্রী বিতরণ। কালের খবর সাজেক ওয়ার্ড বিএনপির সভাপতি নিজ উদ্যোগে কর্মীদের মাঝে বিতরণ করেন পাঞ্জাবি । কালের খবর রমজানের তাৎপর্য তুলে ধরে ইপিজেডে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল শাখার দোয়া মাহফিল ও ইফতার। কালের খবর সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ। কালের খবর পার্বত্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথিত পাহাড়িদের ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন। কালের খবর লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা হত্যার প্রধান আসামি আরমান গ্রেপ্তার। কালের খবর দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর ৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর ইরান–আমেরিকা সংঘাত: মধ্যপ্রাচ্যের আগুন কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে?। কালের খবর
বাঘারপাড়ায়  (পদ্মবিলা) রেলওয়ে জংশনের নাম পরিবর্তনের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন। কালের খবর

বাঘারপাড়ায়  (পদ্মবিলা) রেলওয়ে জংশনের নাম পরিবর্তনের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন। কালের খবর

 

সাঈদ ইবনে হানিফ, কালের খবর :   যশোরের বাঘারপাড়ায়-পদ্মবিলা রেলওয়ে জংশনের নাম পরিবর্তন করে (রাধানগর) জংশন করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী ।  মঙ্গলবার ২৬ নভেম্বর বিকেলে উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নের রাধানগর গ্রামে নব নির্মিত জংশন প্রাঙ্গনে স্বচেতন এলাকাবাসীর ব্যানারে  এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, রাধানগর আলিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ, মাওলানা তবিবুর রহমান, হামিদপুর আলহেরা ডিগ্রি কলেজের অধ্যাপক আশরাফ আলী, বাগডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুমন হোসেন, বাসুয়াড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হাফিজুর রহমান,‌ ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি হাফেজ মোঃ আনিছুর রহমান বিপ্লব , শ্রমিক কল্যাণ ফেডারেশনের বাঘারপাড়া উপজেলা সহকারী সেক্রেটারি  মাওলানা আব্দুল হালিম ,  ৭ নং ওয়ার্ড ইউপি সদস্য জিল্লুর রহমান, মাহমুদুর রহমান (সবুজ ), শহিদুল ইসলাম বুলবুল, শাহিনুর রহমান, আমিরুল ইসলাম বুলু , প্রমূখ । মানববন্ধন থেকে দাবি করা হয়,  যশোর সদর উপজেলার পদ্মবিলা গ্রাম আর রাধানগর গ্রামের অবস্থান বাঘারপাড়া উপজেলার মধ্যে । এই দুই গ্রামের মাঝখানে দুরত্ব প্রায় ৪ কিলোমিটার । ঢাকা – যশোর রুটের রেলওয়ে এই  জংশন মুলত রাধানগর গ্রামের মধ্যে নির্মিত হলেও  নাম করণ করা হয়েছে পদ্মবিলা নামে ।  যে কারণে এই নাম পরিবর্তনের দাবি করেছে এলাকাবাসী ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com