বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
মাটিরাঙ্গায় কোন ধরনের অপরাধ বরদাস্ত করা হবেনা : লে. কর্ণেল কামরুল হাসান। কালের খবর

মাটিরাঙ্গায় কোন ধরনের অপরাধ বরদাস্ত করা হবেনা : লে. কর্ণেল কামরুল হাসান। কালের খবর

 

খাগড়াছড়ি প্রতিনিধি : মোঃ নিজাম উদ্দিন/মুজিবুর রহমান ভূঁইয়া, কালের খবর : সন্ত্রাসী তৎপরতা নির্মুলে সেনাবাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য আহ্বান জানিয়ে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল মো: কামরুল হাসান পিএসসি বলেন, মাটিরাঙ্গার আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সেনাবাহিনী সব সময় সকলের পাশে থাকবে। এসময় চাঁদাবাজি, চুরি ও চোরাচালানের বিরুদ্ধে হুশিয়ারী উচ্চারন করে তিনি বলেন, মাটিরাঙ্গায় কোন ধরনের অপরাধ বরদাস্ত করা হবেনা।

সোমবার (২৫ নভেম্বর) বেলা ১১ টার দিকে মাটিরাঙ্গা জোন সদরে আয়োজিত আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে মাটিরাঙ্গা জোন কমান্ডার লে. কর্ণেল মো: কামরুল হাসান এসব কথা বলেন।

মাটিরাঙার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করণ ও শান্তি-সম্প্রীতি ও উন্নয়ন সাধনকল্পে স্ব স্ব অবস্থান থেকে ভুমিকা রাখার আহবান জানান জোন অধিনায়ক লে. কর্ণেল মো: কামরুল হাসান পিএসসি।

মতবিনিময় সভায় মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. তফিকুল ইসলাম তৌফিক ও গুইমারা থানা অফিসার ইনচার্জ মো. এনামুল হক
মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মিল্টন ত্রিপুরা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রশান্ত ত্রিপুরা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. শহিদুল ইসলাম সুমন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য এড. মনজিলা সুলতানা ঝুমা,
মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বদিউল আলম, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহ জালাল কাজল, মাটিরাঙ্গা উপজেলা নাগরিক নিরাপত্তা কমিটির সভাপতি নুর আলম, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো. জসীম উদ্দিন জয়নাল, মাটিরাঙ্গা উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. হারুন, মাটিরাঙ্গা উপজেলা জামায়েত ইসলামীর প্রতিনিধি মো. আব্দুল রহিম ও মাটিরাঙ্গা উপজেলা হেফাজত ইসলামীর সভাপতি মো. আখতারুজ্জামান ফারুকী প্রমুখ বক্তব্য রাখেন।

ঘন্টাব্যাপী মতবিনিময় সভায় মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর মো. মুরাদ হোসাইন ও মাটিরাঙ্গা রেঞ্জ কর্মকর্তা আতাউর রহমান লস্কর ছাড়াও রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-সাংবাদিক, হেডম্যান-কারবারী, সামরিক ও বে-সামরিক পদস্থ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

মাটিরাঙ্গাতে শান্তি, সম্প্রীতি বজায় থাকার আহ্বান জানিয়ে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে: কর্ণেল মো : কামরুল হাসান, পিএসসি বলেন, সবাইকে মিলেমিশে থাকতে হবে। একে অপরের প্রতি সহমর্মিতা দেখানোর মাধ্যমে মাদকমুক্ত সমাজ বিনির্মানে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। শুধুমাত্র নিজের কথা চিন্তা না করে সমাজের উন্নয়নে সকলকে অংশীজন হতে হবে। তবেই আমরা একটা ভালো সমাজ ব্যাবস্থা গড়ে তুলতে পারবো।

মতবিনিময় সভার প্রারম্ভে আনুষ্ঠানিকভাবে নবগঠিত খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১০ অন্তর্বর্তীকালীন সদস্যদের স্বাগত জানান মাটিরাঙ্গা জোন কমান্ডার লে. কর্নেল কামরুল হাসান পিএসসি।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com