বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
নবীনগরে ডাকাতির প্রস্তুতি কালে অস্ত্রসহ চার ডাকাত গ্রেপ্তার। কালের খবর

নবীনগরে ডাকাতির প্রস্তুতি কালে অস্ত্রসহ চার ডাকাত গ্রেপ্তার। কালের খবর

 

মোহাম্মদ মাহফুজ, নবীনগর। ব্রাহ্মণবাড়িয়া, কালের খবর : ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে ডাকাতির প্রস্তুতিকালে চার ডাকাতকে গ্রেপ্তার করেছে নবীনগর থানা পুলিশ। শনিবার রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের সীতারামপুর ব্রিজের উপর অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। 

নবীনগর থানার অফিসার ইনচার্জ আবদুর রাজ্জাক বিষয় টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃতরা হলেন, জাহাঙ্গীর (২৮) পিতা- মৃত সুধন মিয়া, মোঃ আব্দুল হাদি, পিতা- মোঃ হারুন অর রশিদ, মেরাজুল ইসলাম  (২৫) পিতা-মোঃ রফিকুল ইসলাম, মোঃ আবুল কালাম (৩০) পিতা-হাজী আব্দুল বারী।তাদের বাড়ি নরসিংদী রায়পুরা উপজেলার মনিপুর গ্রামে।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের সীতারামপুর মনতলা সেতুর ওপর শনিবার রাতে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল ডাকাত। খবর পেয়ে নবীনগর থানার সেকেন্ড অফিসার এস আই আক্কাস আলী রুবেলে’র নেতৃত্বে পুলিশ ওই সেতুতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ দুটি দেশীয় তৈরি পাইপ গান (বন্দুক) ও ৪ রাউন্ড কার্তুজসহ ৪ ডাকাতকে আটক করতে সক্ষম হয়।

নবীনগর থানার অফিসার ইনচার্জ আবদুর রাজ্জাক বলেন, কৃষ্ণনগর ইউনিয়নের সীতারামপুর ব্রীজের উপর ডাকাতির প্রস্তুতিকালে ২ টি দেশীয় তৈরি পাইপ গান (বন্দুক) ও ৪ রাউন্ড কার্তুজসহ ৪ ডাকাতকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তার হওয়া ডাকাতদের বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতি আইনে দুটি মামলা প্রক্রিয়াধীন আছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com