বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
ঈশ্বরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ বাড়িঘরে হামলা আহত ১০। কালের খবর

ঈশ্বরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ বাড়িঘরে হামলা আহত ১০। কালের খবর

 

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি, কালের খবর : 
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বাড়িঘরে হামলা ভাংচুর সংঘর্ষের ঘটনায় দু’পক্ষের ১০জন আহত হয়েছে। ওই ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে ।
জানা যায়, গোয়ালপাড়া গ্রামের একরাম হোসেনের সঙ্গে পাশর্^বর্তী উচাখিলা ইউনিয়নের গোল্লজয়পুর গ্রামের আব্দুল জলিলের সাথে দীর্ঘদিন ধরে ৭০শতক জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনারদিন একরাম হোসের ও তার লোকজন রোপনকৃত জমির ধান কাটতে গেলে প্রতিপক্ষের লোকজন বাধা দেয়। এতে উভয়ের মধ্যে সংঘর্ষের ঘটনায় দলিল উদ্দিন (৪৫), কলেজ ছাত্র রায়হান (১৮), রোকেয়া বেগম (৫৮), আব্দুছ ছামাদ (২৭), আব্দুর রাজ্জাক (৫৫), আব্দুল জলিল (৫০), কামাল হোসেন (৪০)সহ ১০জন আহত হন। এদেরে মধ্যে ৭জনকে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়।
একরাম হোসেন অভিযোগ করে জানান, সংঘর্ষের এসময় জলিলের লোকজন তাদের বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর করে।
ঈশ্বরগঞ্জ থানার ওসি ওবায়দুর রহমান জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্তিতি নিয়ন্ত্রন করা হয়। তবে এখন পর্যন্ত কোন পক্ষই অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com