বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
শাহজাদপুর প্রেস ক্লাবের সহ- সভাপতি সাংবাদিক শিশিরকে প্রাননাশের হুমকি : থানায় জিডি। কালের খবর

শাহজাদপুর প্রেস ক্লাবের সহ- সভাপতি সাংবাদিক শিশিরকে প্রাননাশের হুমকি : থানায় জিডি। কালের খবর

 

সাংবাদিকদের তীব্র নিন্দা ও ক্ষোভ

শাহজাদপুর ( সিরাজগঞ্জ) প্রতিনিধি, কালের খবর : শাহজাদপুর প্রেস ক্লাবের সহ- সভাপতি, দৈনিক গণমুক্তির শাহজাদপুর উপজেলা প্রতিনিধি শামছুর রহমান শিশিরকে প্রাননাশের হুমকি দেয়া হয়েছে। এ ঘটনায় সাংবাদিক শিশির বাদী হয়ে হুমকিদাতা উপজেলার নরিনা ইউনিয়নের যুগ্নীদহ গ্রামের আনছার মাষ্টারের ২ ছেলে বজল আনছারী ও চার্লি আনছারী এবং রামবাড়ী মহল্লার ঝুনা সাত্তারের ছেলে মো: নান্নুকে বিবাদী করে গত বুধবার গভীর রাতে থানায় জিডি করেছেন (নং-১৪১৪, তারিখ : ৩০/১০/২৪ খ্রি.)।

জিডি সূত্রে জানা গেছে, হুমকিদাতা বজল আনসারীসহ বিবাদীগণ পৌরসভার মনিরামপুর বাজারে সাততলা বিল্ডিং নির্মানে মেসার্স ইয়ামিন কনস্ট্রাকশন এর প্রোপাইটর সোহেল রানার সাথে চুক্তি করে। বিল্ডিং নির্মাণ কাজ শেষে চুক্তি মোতাবেক  বজল আনছারী গংদের কাছে ওই ওই ঠিকাদার ২১ লক্ষ ৩৪ হাজার টাকা পাওনা হয়। বার বার তাগিদ দিয়ে ওই টাকা না পেয়ে ঠিকাদার সোহেল রানা শাহজাদপুর প্রেস ক্লাব বরাবর লিখিত অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে সাংবাদিক শিশির ঠিকাদার সোহেল রানাকে নিয়ে তথ্য সংগ্রহের জন্য কনস্ট্রাকশন সাইডে যায়। এ সময় বজল আনছারী ও তার ভাই চার্লি আনছারী ও সহযোগী নান্নু সাংবাদিক শিশির ও ঠিকাদার সোহেলের উপর ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং প্রাননাশের হুমকি দেয়।

এদিকে, সাংবাদিক শিশিরকে প্রাননাশের হুমকির ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে অবিলম্বে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন শাহজাদপুর প্রেস ক্লাবের সভাপতি এম এ জাফর লিটন ও সাধারন সম্পাদক আল আমিন হোসেনসহ প্রেস ক্লাবের নেতৃবৃন্দ।

এদিন ৩১ অক্টোবর ( বৃহষ্পতিবার) দুপুরে এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা শাহজাদপুর থানার এএসআই ফারুক জানান, ‘বিষয়টি তদন্তের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়েছে। বিজ্ঞ আদালত অনুমতি দিলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com