বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
রায়পুরায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় জমজমাটে মহোৎসব নিরব ভূমিকায় পুলিশ প্রশাসন। কালের খবর

রায়পুরায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় জমজমাটে মহোৎসব নিরব ভূমিকায় পুলিশ প্রশাসন। কালের খবর

 

শফিকুল ইসলাম, রায়পুরা প্রতিনিধি, কালের খবর :

নরসিংদীর রায়পুরা উপজেলায় চিহ্নিত তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীরা সরকার পতনের পর পুলিশ প্রশাসনের কার্যক্রম বেশকিছু দিন স্থগিত থাকা ও নিরব ভূমিকার কারণে শতভাগ নিশ্চিন্তে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় জমজমাটে মহোৎসব চালাচ্ছেন।এতে যুবসমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়াচ্ছে।তাছাড়া বর্তমান সময়ে লক্ষ্য করা যাচ্ছে ছিনতাই, ডাকাতি ও চুরির উপদ্রব বাড়চ্ছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, সকল পেশার মানুষের মধ্যেই মাদকের উপস্থিত রয়েছে। এই মাদক ব্যবসায়ী ছোট বড় মিলে সারা বাংলাদেশে এক লক্ষ ৬৫ হাজার মানুষ জড়িত।

গোপনসূত্রে জানা যায়,এই উপজেলায় চিহ্নিত তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ছাড়া খলিল,ইসমাইল, রিপন,উজ্জ্বল,আক্তার হোসেন,ময়নুল,রতন জাকির,শাকিল,রবিউলসহ আরও নাম না জানা অনেকই মাদক ব্যবসার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জমজমাট মহোৎসবে চালাচ্ছে।

এ বিষয়ে রায়পুরা থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল জব্বার জানান,এই উপজেলায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের তালিকা আছে।আমাদের পুলিশ প্রশাসন পূনরায় আরও শক্তিশালীভাবে কার্যক্রম শুরু হয়েছে।আমরা দ্রুত মাদক ব্যবসায়ীদেরকে অভিযান চালিয়ে যুবসমাজকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিকট থেকে শতভাগ রক্ষার জন্য নিয়মিত অভিযান পরিচালনা চালাবো।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com