বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙামাটিতে অবশেষে মৃত পুরুষ হাতিটির পাশে সরল সঙ্গী, করবে ময়নাতদন্ত । কালের খবর সাজেক পর্যটক রুইলুই পাড়ায় সেনাবাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক চার। কালের খবর চট্টগ্রাম মহানগরে জাতীয় সাংবাদিক সংস্থার ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন : সভাপতি টিটু, সাধারণ সম্পাদক শাহীন। কালের খবর সাজেক দুর্গম এলাকায় শিয়ালদহ বিশুদ্ধ পানির ট্যাংক বিতরণ করেন বাঘাইহাট আর্মি জোন। কালের খবর রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর
বাংলাদেশে হাসিনার জায়গা নেই : খায়রুল কবির খোকন। কালের খবর

বাংলাদেশে হাসিনার জায়গা নেই : খায়রুল কবির খোকন। কালের খবর

 

নরসিংদী প্রতিনিধি, কালের খবর :

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহবায়ক খায়রুল কবির খোকন বলেছেন, ফ্যাসিবাদী হাসিনার ও তার আওয়ামী লীগের জায়গা এই বাংলাদেশে আর হবে না। বাংলাদেশের জনগণ তাদের আর দেখতে চায় না, তারা দেশের সম্পদ লুটপাট করেছে, দেশে গণহত্যা চালিয়ে এ দেশ থেকে পালিয়েছে। তাদের জায়গা এ দেশের মাটিতে আর কখনই হবে না। আগামী দিনে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে, যে সরকার জনগণ এর কল্যাণে কাজ করবে, আওয়ামী লীগ যে অপকর্ম করেছে সেগুলো আগামী দিনে বিএনপি করবে না, বিএনপি কথা দিয়ে কথা রাখে।

শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার কাঁঠালিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ইউনিয়ন মাঠে কাঁঠালিয়া বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খায়রুল কবির খোকন বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এখন জনগণের একমাত্র প্রত্যাশা একটি সুষ্ঠু নির্বাচন, কারণ দেশের জনগণ দীর্ঘ ১৭ বছর যাবত নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি।

কাঁঠালিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ প্রধানের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. ইসহাক মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সমাবেশে আরও বক্তব্য রাখেন- জেলা বিএনপির যুগ্ম আহবায়ক বিজি রশিদ নওশের, সদর উপজেলা বিএনপির আহবায়ক আবু সালেহ চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, নরসিংদী জেলা বিএনপির সদস্য জাহিদুল কবির ভূঁইয়া, আব্দুর রউফ ফকির রনি, সিদ্দিকুর রহমান নাহিদসহ অঙ্গ সংগঠনের নেতারা।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com