বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
সীতাকুণ্ডে জাতীয় যুব দিবস পালিত। কালের খবর

সীতাকুণ্ডে জাতীয় যুব দিবস পালিত। কালের খবর

 

মোঃ আশরাফ উদ্দিন, চট্রগ্রাম, সীতাকুণ্ড প্রতিনিধি, কালের খবর : দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ স্লোগানে চট্টগ্রামের সীতাকুণ্ডে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উদযাপনে শুক্রবার (১ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন করে।

পরে আলোচনা সভা ও প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়। উপজেলা যুব উন্নয়ন অফিসার মো: মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কে. এম. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন।

এভিসিবি থ্রী’র উপজেলা কো-অর্ডিনেটর মোহছেনা মিনার সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন সীতাকুণ্ড যুব ব্লাড ফাউন্ডেশন’র সাকিবুল হাসান রিফাত, শপথ বাক্য পাঠ করান সীতাকুণ্ড প্রেস ক্লাবের বিজ্ঞান ও গবেষণা বিষয়ক সম্পাদক প্রভাষক নাজিমুজ্জামান রাশেদ। বক্তব্য রাখেন দিশারী যুব ফাউন্ডেশন বাংলাদেশ এর চেয়ারম্যান অ্যাডভোকেট সরোয়ার হোসেন লাভলু, উপজেলা সমবায় কর্মকর্তা মঞ্জুরমান আরা বেগম, উপজেলা প্রকৌশলী আলমগীর বাদশা।

সফল উদ্যোক্তা হিসেবে বক্তব্য রাখেন সীতাকুন্ড এফ কমার্স ফোরামের ফরিদা তাসনিম মুক্তা এবং প্রশিক্ষণার্থীদের মাঝে বক্তব্য রাখেন রায়হান ও তাসনুবা তাবাসসুম প্রমুখ।

এ সময় শ্রেষ্ঠ উদ্যোক্তা, শ্রেষ্ঠ আত্মকর্মী, শ্রেষ্ঠ সংগঠকদের মাঝে ক্রেস্ট ও সনদ প্রদান এবং গাছের চারা বিতরণ করা হয়। আলোচনা সভা শেষে প্রধান অতিথি কম্পিউটার বেসিক ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের আই সি টি ভ্যান উদ্বোধন করেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com