বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
রায়পুরায় গৃহবধূকে যৌতুকের টাকার দাবিতে মারধর ও শ্বাসরুদ্ধে হত্যা। কালের খবর

রায়পুরায় গৃহবধূকে যৌতুকের টাকার দাবিতে মারধর ও শ্বাসরুদ্ধে হত্যা। কালের খবর

 

শফিকুল ইসলাম, রায়পুরা প্রতিনিধি, কালের খবর :

নরসিংদীর রায়পুরায় সুস্মিতা আক্তার (১৯) নামে এক গৃহবধূকে যৌতুকের টাকার দাবিতে প্রতিনিয়তই মারধরের পর শ্বাসরুদ্ধে হত্যা। তারই স্বামী যুবায়ের মিয়ার বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

গত মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকালে রায়পুরা পৌর শহরের শ্রীরামপুর আল-সাবাহ্ হাসপাতালের পিছনে একটি বাসা বাড়িতে এ ঘটনা ঘটে।
স্বামী যুবায়ের (২৬) বাঁশগাড়ি ইউনিয়নের আজিজুল হক ওরফে আফজাল মিস্ত্রি’র ছেলে ডিজিএফআই হেড কোয়াটারের চাকুরি করেন বলে জানা গেছে।

নিহত সুস্মিতা উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ গ্রামের ইব্রাহিম মিয়ার মেয়ে। সুস্মিতার বাবা শ্রীরামপুর কামাড়বাড়ি মোড়ে একটি বাসা ভাড়ায় থাকতেন। সেখানে সুস্মিতা বাপের বাড়িতে বেড়াতে গিয়েছিলো। নিহতের স্বজনরা জানান, প্রায় দুই বছর আগে একই উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের আজিজুল হক ওরফে আফজাল মিস্ত্রি’র ছেলে মো. যুবায়ের মিয়া’র সাথে সায়দাবাদ গ্রামের ইব্রাহিম মিয়ার মেয়ে সুস্মিতা’র পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়েতে যৌতুক হিসেবে পাঁচ লাখ টাকা দাবী ছিল ছেলে পক্ষ। পরে মেয়ে পক্ষ তিন লক্ষ টাকা পরিশোধ করে। আরো যৌতুকের বাকী দুই লক্ষ টাকা দেওয়ার জন্য স্ত্রী সুস্মিতাকে স্বামী যুবায়ের প্রতিনিয়তই মারধর করে। দুই বছর বিবাহিত জীবনে তাদের আট মাসের একটি কন্যা শিশুও রয়েছে। এছাড়া স্বামী যুবায়ের পরকীয়া জড়িত থাকায় স্ত্রী সুস্মিতা সাথে প্রতিনিয়তই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া লেগেই থাক তো।

এরই জেরে তার বাপের বাড়িতে খাওয়া দাওয়ার শেষে স্বামী যুবায়ের ও তার স্ত্রী সুস্মিতা রুমে যায়। কিছুক্ষণ পর স্বামী রুম থেকে বাহিরে গেলে সুস্মিতার রুমের দরজা বন্ধ পাওয়া যায়। এক পর্যায়ে স্বামী এসে রুম খুলে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থা সুস্মিতাকে দেখে স্ত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

মৃত ঘোষণার পর স্বামী যুবায়েরকে নিয়ে ডিজিএফআইয়ের কর্মকর্তা পরিচয় দিয়ে হাসপাতাল থেকে নিয়ে যেতে চায় আশরাফুল নামের এক যুবক। পরে চরম উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে স্থানীয় জনতা ও নিহতের স্বজনরা যুবায়েরকে থানায় প্রেরণ করে।

এবিষয়ে রায়পুরা থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল জব্বার জানান, পুলিশ লাশ উদ্ধার করে জেলায় মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের পরিবারের এজাহারের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com