শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০০ শয্যায় উন্নতি হলেও সেবা মিলছে ৫০ শয্যার। কালের খবর

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০০ শয্যায় উন্নতি হলেও সেবা মিলছে ৫০ শয্যার। কালের খবর

 

কোটচাঁদপুর (ঝিনাইদহ), প্রতিনিধি, কালের খবর :

ঝিনাইদহের কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের ১০০ শয্যায় উন্নিতকরন ভবনের নির্মান কাজ দুই বছর হল শেষ হয়েছে। উদ্বোধন করার ১১ মাস পার হলেও খুড়িয়ে খুড়িয়ে চলছে স্বাস্থ্য সেবা। এদিকে স্বাস্থ্য  কমপ্লেক্সটি কাগজে কলমে শয্যা সংখ্যা বাড়লেও সুবিধা পাচ্ছে না সাধারণ মানুষ। লোকবল ও প্রশাসনিক অনুমতি না থাকায় কার্যক্রম হচ্ছে না বলে জানিয়েছেন,ঝিনাইদহের সিভিল সার্জন হাদী জিয়া উদ্দিন আহম্মেদ।
সংশ্লিষ্ট সুত্রে জানা যায়,১৯৮৩ সালের ২২ মে ৩১ শয্যা নিয়ে যাত্রা শুরু করেন কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সটি। এরপর রোগীর চাপ ও কার্যক্রম ভাল হওয়ায়,পরে তা ৫০ শয্যায় উন্নিত করা হয়। এভাবে চলে দীর্ঘ ৩০ বছর।
এরপর গত ২০২২ সালে নির্মিত হয় ১০০ শর্য্যায় উন্নিতকরনের নতুন ভবন। ভবনটি ২০২৩ সালের ২৫ শে অক্টোবর উদ্ভোধন করেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি। সে থেকে চালু হওয়ার অপেক্ষায় রয়েছেন এলাকাবাসী। সম্প্রতি নতুন ভবনে স্বল্প পরিসরে দন্ত ও চোখের চিকিৎসা সেবা চালু করা হয়েছে বলে নিশ্চিত করেছেন,স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ রমিজ উদ্দিন ( তপু)। তিনি বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সটি ১০০ শর্য্যায় উন্নিত হলেও লোকবল রয়েছে সেই ৫০ শর্য্যার। ১শ শর্য্যা চালানোর লোকবল নাই। নাই প্রশাসনিক অনুমোদনও। এ কারনে ১০০ শর্য্যা চালু করা সম্ভব হচ্ছে না।তিনি আরো বলেন,এ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন ১১৫/১২৫ জন রোগী ভর্তি থাকে। ওই রোগীদের চিকিৎসা সেবা দিতে হয় আমাদের আগের ৫০ শর্য্যার লোকবল দিয়ে। এরপরও রোগীর চাপ বেড়ে গেলে পুরাতন ভবনের বারান্দায় বেড পেতে চিকিৎসা সেবা দেয়া হয়। এ বাড়তি চিকিৎসা সেবা দিতে গিয়ে আমাদের হিমশিম খেতে হয় রীতিমত। রমিজ উদ্দিন  বলেন,আমি তো ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্বে আছি। তবে জানতে পারলাম এ সব নিয়ে উপরে লেখা হয়েছে বেশ কয়েক বার। তবে কবে নাগাদ সম্পূর্ণ ভাবে চালু করা যাবে তা এখনই বলা সম্ভব না।

এ ব্যাপারে ঝিনাইদহের সিভিল সার্জন হাদী জিয়া উদ্দিন আহম্মেদ বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সটি চালু করার প্রশাসনিক অনুমোদন আছে। তবে জনবলের অনুমোদন নাই। আর জনবল না থাকলে তো চালানো সম্ভব না। কবে নাগাদ চালু হবে এমন প্রশ্নে তিনি বলেন,বর্তমান অবস্থা তো দেখছেন। আর এটা মন্ত্রণালয়ের ব্যাপার। মন্ত্রণালয় থেকে ছাড় পাওয়ার পরও কিছু প্রোসেস আছে। সব কিছু মিলে কবে নাগাদ এর সমস্যার সমাধান হবে তা এখনই বলা সম্ভব না।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com