বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
২রা নভেম্বর’২৪ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাক্তন অর্থনীতি ছাত্র সমিতি (কুয়েসা) এর নির্বাচন। কালের খবর

২রা নভেম্বর’২৪ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাক্তন অর্থনীতি ছাত্র সমিতি (কুয়েসা) এর নির্বাচন। কালের খবর

 

মো: জসিম উদ্দিন, বিশেষ প্রতিনিধি, কালের খবর,

আগামী ২রা নভেম্বর ‘২৪ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাক্তন অর্থনীতি ছাত্র সমিতি (কুয়েসা) এর নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠা ৪০ বছর পর এবারই প্রথম সদস্যদের প্রত্যক্ষ ভোটে কার্যনির্বাহী কমিটি গঠিত হতে যাচ্ছে। কার্যনির্বাহী কমিটির মোট ৩৪ টি পদের বিপরীতে এই নির্বাচন অনুষ্ঠিত হবে।গত ২১ অক্টোবর ‘২৪ ছিল মনোনয়নপত্র দাখিলের সর্বশেষ দিন। মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন পর্যন্ত ৩৪ পদের বিপরীতে মনোনয়নপত্র বিক্রি ও দাখিল হয়েছে মোট ৩৮ টি।৩৮ টি মনোনয়ন পত্রের মধ্যে নির্বাচন কমিশন যাচাই-বাছাই করে ৩৮ মনোনয়ন পত্র কে গত ২৪ অক্টোবর বৈধ ঘোষণা করে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে। ইতোমধ্যেই সভাপতি, সাধারণ সম্পাদক, সহসভাপতি ওঅন্যান্য সম্পাদক মন্ডলী সহ ২১পদের কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় নির্বাচন কমিশন প্রাথমিকভাবে তাদেরকে নির্বাচিত ঘোষণা করেছে, বাকি সদস্য ১৩ টি পদের বিপরীতে আগামী ২রা নভেম্বর সকাল দশটায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাক্তন অর্থনীতি ছাত্র সমিতি (কুয়াসা) এর নিজস্ব কার্যালয় রাজধানীর বিজয়নগরস্থ আকরাম টাওয়ারের ১৩ তলায় অনুষ্ঠিত হবে।
এই নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাক্তন অর্থনীতি ছাত্র সমিতি (কুয়েসা)এর সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। প্রধান নির্বাচন কমিশনার মোঃ মিজানুল ইসলাম ও নির্বাচন কমিশনার মোঃ ইউনুস ফকির সকল সদস্যদের কে যথা সময় উপস্থিত থেকে ভোটাধিকার প্রধানের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্ধারণের অনুরোধ করেছেন। এবং এই নির্বাচন উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত বলে আশা প্রকাশ করেছেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com