শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
রূপগঞ্জের কায়েতপাড়ায় যুবদলের সন্ত্রাস চাঁদাবাজ ও মাদকবিরোধী সমাবেশ। কালের খবর

রূপগঞ্জের কায়েতপাড়ায় যুবদলের সন্ত্রাস চাঁদাবাজ ও মাদকবিরোধী সমাবেশ। কালের খবর

 

কালের খবর ডেস্ক  :  মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলবাজের বিরুদ্ধে রূপগঞ্জের সমাবেশ করেছে কায়েতপাড়া ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা।

কায়েতপাড়া ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক আবু বকর সিদ্দিক ভুঁইয়ার সার্বিক ব্যবস্থাপনায় শনিবার বিকেলে কায়েতপাড়া ইউনিয়ন যুবদলের আয়োজনে ইছাখালি বালুর মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

কায়েতপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ কামাল নাসের এর সভাপতিত্বে এবং এশিয়ান টেলিভিশনের সিনিয়র সাংবাদিক শহীদুল্লাহ গাজী ও কায়েতপাড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুন মিয়ার সঞ্চালনায় ও এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কায়েতপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও রূপগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি সেলিম আহম্মেদ।

প্রধান বক্তার বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব নূর হাসান বাবুল।

এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কায়েতপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলজার হোসেন, রূপগঞ্জ উপজেলা বিএনপি’র সহ দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন নয়ন ও ইউনিয়ন যুবদলের প্রচার সম্পাদক ইয়াসিন আহমেদ সুমন সহ ইউনিয়ন যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ । সভায় বক্তারা বলেন, দেশের মানুষকে শান্তিতে রাখতে হলে মাদক সন্ত্রাস চাঁদাবাজ নৈরাজ্য ও দখলবাজদের বিরুদ্ধে সকলে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে।

তারা আরো বলেন, মাদক যুব সমাজকে ধ্বংসের পথে ধাবিত করে। মাদক কোন সুফল বয়ে আনে না।

আর সন্ত্রাস চাঁদাবাজ ও দখলবাদের কর্মকান্ডে সমাজ তথা দেশের মানুষ দুশ্চিন্তা অশান্তিতে পরিণত হয়ে পরিবার ক্ষতিগ্রস্ত হয়।

দেশ ও সমাজকে সুন্দর রাখতে হলে সকলে ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য দেশের মানুষের জন্য কাজ করতে হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com