বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
শেরপুরে ডিবি পুলিশের অভিযানে ১৪০ বোতল ভারতীয় মদ সহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার। কালের খবর

শেরপুরে ডিবি পুলিশের অভিযানে ১৪০ বোতল ভারতীয় মদ সহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার। কালের খবর

 

স্টাফ রিপোর্টার, কালের খবর : 

শেরপুর জেলা গোয়েন্দা পুলিশ ( ডিবির) মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় তৈরি আমদানি নিষিদ্ধ ১৪০ বোতল মদ সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। 

গ্রেফতারকৃত মাদক  ব্যবসায়ী রমজান আলী (২৪) জামালপুর সদর উপজেলার দেউলিয়াপাড়া জালিয়ারপাড় মোড় এলাকার আব্বাস আলীর ছেলে। ডিবি সুএে জানা যায়, মাদকমুক্ত শেরপুর জেলা গড়ার প্রত্যয়ে পুলিশ সুপার আমিনুল ইসলামের নির্দেশে ডিবির নবাগত ওসি সালেমুজ্জামানের তত্ত্বাবধানে ডিবির সেকেন্ড অফিসার সময়ের সাহসী পুলিশ অফিসার শফিকুর রহমান সজীবের নেতৃত্বে একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে 

২৫ শে অক্টোবর শুক্রবার বিকেলে শেরপুর সদর উপজেলার খোয়ারপাড় নৌহাটা মোড় সংলগ্ন বিসমিল্লাহ মেডিকেল হলের সামনে নালিতাবাড়ি হইতে জামালপুর গ্রামী সরকারি রাস্তার উপর গোপন সংবাদের ভিত্তিতে সিলভার রঙের রেজি নং ঢাকা মেট্রো গ  ২০-৮৪০১নাম্বার ধারী একটি প্রাইভেট কার তল্লাশি করে ১৪০ বোতল ভারতীয় মত সহ রমজান আলীকে আটক করে। 

অভিযানের নেতৃত্বে থাকা চৌকস উপ পুলিশ পরিদর্শক (এসআই) শফিকুর রহমান সজীব জানায়, সোসের গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি 

শেরপুরের সীমান্ত এলাকা থেকে একটি সঙ্ঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্র প্রাইভেটে কারে করে ভারতীয় মদ অন্যত্র নিয়ে যাচ্ছে এরই অংশ হিসেবে সকাল থেকেই আমরা খোয়ারপাড় এলাকায় অবস্থান করি। পরবর্তীতে বিকাল বেলায় সিলভার রঙের একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালালে  

ছয়টি প্লাস্টিকের বস্তা থেকে ১৪০ বোতল ভারতীয় মদ উদ্ধার করি। ডিবির নবাগত (ওসি)  মো সালেমুজ্জামান গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় 

ডিবি পুলিশ বাদী হয়ে শেরপুর সদর থানায় একটি মাদক আইনে মামলা দায়ের করেছে। ধৃত রমজান আলী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তাকে শনিবার বিজ্ঞ আদালতে সোপদ করা হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com