শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
মাটিরাঙ্গায় ডিকেআইবি নির্বাচনে সভাপতি রুপন দে ও সম্পাদক আমির হোসেন। কালের খবর

মাটিরাঙ্গায় ডিকেআইবি নির্বাচনে সভাপতি রুপন দে ও সম্পাদক আমির হোসেন। কালের খবর

 

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি : মোঃ নিজাম উদ্দিন/মুজিবুর রহমান ভূঁইয়া, দৈনিক কালের খবর : 
উৎসব মুখর পরিবেশের মধ দিয়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (ডিকেআইবি) মাটিরাঙ্গা উপজেলা শাখার নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) মাটিরাঙ্গা উপজেলা কৃষি অফিসের হলরুমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

সকাল ৮টার সময় শুরু হয়ে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে বিকাল ৩টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে সহকারী রিটার্নিং অফিসার ও উপসহকারী কৃষি কর্মকর্তা লক্ষণ চন্দ্র দেবনাথ ফলাফল ঘেঅষনা করেন। এসময় সহকারী রিটার্নিং অফিসার ও উপসহকারী কৃষি কর্মকর্তা সাজেদা বেগম ও মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি মো. জসীম উদ্দিন জয়নাল উপস্থিত ছিলেন।

নির্বাচনে উপসহকারী কৃষি কর্মকর্তা রুপন দে সভাপতি ও উপজেলা উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা মো . আমির হোসেন সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচনে ২৩ ভোটের মধ্যে ১৪ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এ নির্বাচনে প্রতিদ্বন্ধি অপর দুই প্রার্থী বোশীষ চাকমা ও জয়নাল আবেদীন কোন ভোট পাননি।

শীঘ্রই অন্যান্য পদ পুরণ করা হবে বলে জানিয়েছেন মাটিরাঙ্গা উপজেলা ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (ডিকেআইবি) এর নবনির্বাচিত সভাপতি রুপন দে ও সাধারন সম্পাদক মো. আমির হোসেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com