শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
গণমাধ্যম ফ্যাসিবাদের দোসরমুক্ত করতে ১৫ দিনের আলটিমেটাম। কালের খবর

গণমাধ্যম ফ্যাসিবাদের দোসরমুক্ত করতে ১৫ দিনের আলটিমেটাম। কালের খবর

আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ ফ্যাসিবাদমুক্ত হলেও শেখ হাসিনা সরকারের চিহ্নিত দালালরা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তারা বিভিন্ন গণমাধ্যমে বহাল তবিয়তে থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে। ১৫ দিনের মধ্যে গণমাধ্যম থেকে ফ্যাসিবাদের দালাল-দোসরদের বহিষ্কার করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) যৌথ উদ্যোগে গণমাধ্যমের স্বাধীনতাবিরোধী কালাকানুন বাতিল এবং ফ্যাসিবাদমুক্ত গণমাধ্যমের দাবিতে আয়োজিত সমাবেশে তিনি এ হুঁশিয়ারি দেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুর রহমান বলেন, দেশ ও জনগণের বিরুদ্ধে গিয়ে যারা ফ্যাসিবাদের পক্ষ নিয়েছেন, তারা সাংবাদিক হতে পারেন না। আন্দোলনে গুলি চালাতে যারা টকশোতে বক্তব্য দিয়েছেন, আন্দোলনকারীদের উপহাস করেছেন, তারা সাংবাদিক নন। তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

মাহমুদুর রহমান আরো বলেন, ফ্যাসিবাদের পতন হলেও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থামেনি। ভারতীয় সাম্রাজ্যবাদ পরাজিত হলেও তারা ফিরে আসার চেষ্টা করছে। গণমাধ্যমে হাসিনা সরকারের চিহ্নিত দালালদের মাধ্যমে আবারও ফ্যাসিবাদ ফিরিয়ে আনার চেষ্টা করছে। ১৬ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছি, আমাদের সংগ্রাম জারি রাখতে হবে।

বাংলাদেশের সব সেক্টর থেকে ফ্যাসিবাদ দূর না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না। গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। অন্তর্বর্তী সরকারের প্রতি ছাত্রলীগ নিষিদ্ধের দাবি জানিয়ে তিনি বলেন, বারবার আহ্বান জানানোর পরও দক্ষিণ এশিয়ার সবচেয়ে কুখ্যাত সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়নি। সে সুযোগে তারা বিভিন্ন জায়গায় অশান্তি তৈরির ষড়যন্ত্র করছে। আমি বলব, এটি এ সরকারের ব্যর্থতা।

বিএফইউজে মহাসচিব কাদের গনি চৌধুরী বলেন, আজ ফ্যাসিস্টমুক্ত দেশে দাঁড়িয়ে কথা বলছি, কিন্তু ফ্যাসিস্টদের ঝরানো রক্তের দাগ এখনো শুকায়নি। ফ্যাসিবাদের বিরোধিতা করায় দালাল সাংবাদিকরা আমাদের জাতীয় প্রেস ক্লাব থেকে বের করে দিয়েছিল। শেখ হাসিনার আমলে সাগর-রুনিসহ অসংখ্য সাংবাদিককে হত্যা করা হয়েছে। সংবাদমাধ্যমগুলোর মালিকদের প্রতি আহ্বান জানাই, অবিলম্বে ফ্যাসিস্ট সরকারের দালাল সাংবাদিকদের অপসারণ করুন, নতুবা আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে। তিনি আরো বলেন, ‘অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানাই ফ্যাসিবাদের দালাল সাংবাদিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন। সুষ্ঠু সাংবাদিকতার পথ সুগম করতে ফ্যাসিবাদী সরকারের তৈরি করা সব নিবর্তনমূলক আইন বাতিল করতে হবে। আইন প্রণয়ন করে স্বাধীন সাংবাদিকতার অধিকার নিশ্চিত করতে হবে। সাংবাদিকদের সুরক্ষা দিতে হবে। আমার দেশসহ যেসব পত্রিকাকে ফ্যাসিবাদী সরকার ধ্বংস করেছে, তাদের উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে।’

সভাপতির বক্তব্যে ডিইউজে সভাপতি শহীদুল ইসলাম বলেন, ‘ফ্যাসিবাদের আমলে ৬৫ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে, এসব হত্যাকাণ্ডের বিচার করতে হবে। ১৫ দিনের মধ্যে গণমাধ্যমকে ফ্যাসিবাদের দালালমুক্ত করতে হবে। সমাবেশে বক্তব্য দেন বিএফইউজে সভাপতি ওবায়দুর রহমান শাহীন, ডিইউজের সাধারণ সম্পাদক খুরশীদ আলম, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শাহনেওয়াজ প্রমুখ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com