বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
মা‌টিরাঙায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ সমাবেশ। কালের খবর

মা‌টিরাঙায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ সমাবেশ। কালের খবর

 

।। জেলা প্রতিনিধি, খাগড়াছ‌ড়ি : মোঃ নিজাম উদ্দিন/মজিবুর রহমান ভূঁইয়া, দৈনিক কালের খবর ।। 

ফ্যাসিস্ট শেখ হাসিনাসহ জুলাই-আগষ্ট গণহত্যাকারীদের বিচার এবং আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে নিষিদ্ধের দাবিতে, খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গায় বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।

মঙ্গলবার (২২‌ সে‌প্টেম্বর) ‌বেলা সা‌ড়ে ১১টার দি‌কে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় এ বিক্ষোভ মিছিলের আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।

বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি মা‌টিরাঙ্গা উপ‌জেলা পরিষদ চত্বর থে‌কে শুরু করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদ‌ক্ষিন ক‌রে পৌর ভবন হয়ে তবলছড়ি চত্ত্বরে সমা‌বেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মা‌টিরাঙ্গা প্রতি‌নি‌ধি মো. আমির হেসেন রনি, মো. কামাল হোসেন সজিব, মো. আদনান হাসনাত স্বাধীন ও মো. ফয়েজউল্যাহ মীর প্রমুখ বক্তব‌্য বক্তব‌্য রা‌খেন।

ফ‌্যা‌সিস্ট সরকা‌রের গনহত‌্যার বিচা‌রের দা‌বি ক‌রে বক্তারা ব‌লেন, ক্ষমতা‌কে দীর্ঘস্থায়ী করার ল‌ক্ষ্যে খু‌নিরা নি‌র্বিচা‌রে এ‌দে‌শের ছাত্র জনতার উপর গু‌লি ক‌রে হত‌্যা ক‌রে‌ছে। এ‌দে‌শে তা‌দের রাজ‌নীতি করার কোন অ‌ধিকার নাই। তাই ফ্যাসিস্ট শেখ হাসিনাসহ জুলাই-আগষ্ট গণহত্যাকারীদের বিচার এবং আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে নিষিদ্ধের দাবি জানান। তারা বলেন,
তারা দেশকে অস্থিতিশীল করতে গোপন তৎপরতা চালাচ্ছেন এবং বিভিন্ন জায়গায় হামলা করছেন। এসময় ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের মনোনীত রাষ্ট্রপ‌তির পদত‌্যাগের দা‌বি জানান বক্তারা।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com