মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাজেক দুর্গম এলাকায় শিয়ালদহ বিশুদ্ধ পানির ট্যাংক বিতরণ করেন বাঘাইহাট আর্মি জোন। কালের খবর রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর
বাউফল সাংবাদিকদের সাথে নবাগত ওসি’র মতবিনিময়। কালের খবর

বাউফল সাংবাদিকদের সাথে নবাগত ওসি’র মতবিনিময়। কালের খবর

 

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি, কালের খবর : 

পটুয়াখালীর বাউফল রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেন।

গতকাল শনিবার (১৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাউফল থানা হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় উপজেলার সার্বিক আইনশৃংখলা পরিস্থিতি, মাদকের বিরুদ্ধে অভিযানসহ বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন, বাউফল রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দেশ রুপান্তরের বাউফল উপজেলা প্রতিনিধি মোঃ ছিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক ও কালবেলার বাউফল উপজেলা প্রতিনিধি মো: মশিউর রহমান মিলন,রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো.ইয়াকুব আলী রুবেল বাউফল উপজেলা প্রতিনিধি দৈনিক গনকন্ঠ, যুগ্ম সাধারণ সম্পাদক মো.আরিফুল ইসলাম বাউফল উপজেলা প্রতিনিধি দৈনিক জাগরন, দপ্তর সম্পাদক মো.জাহিদ সিকদার ইটেন টিভি পটুয়াখালী জেলা প্রতিননিধি, মো.রইসুল ইসলাম ইমন যমুনা টিভি বাউফল উপজেলা প্রতিনিধি ও নবাগত সদস্য বাউফল রিপোর্টার্স ইউনিটি প্রমুখ।

ওসি মোঃ কামাল হোসেন সাংবাদিকদের বলেন, এখন থেকে বাউফল থানায় কোন টাকার বিনিময় সেবা হবে না। সকল পর্যায়ের জনগণ থানা থেকে যেন সুবিচার পায় তার নিশ্চিত করবেন। অন্যায় ভাবে কাউকে মামলা দিয়ে হয়রানি করা যাবে না। জনগণকে প্রকৃত সেবা দেওয়ার জন্য বাউফল থানা পুলিশ বদ্ধপরিকর। মিথ্যা ও হয়রানিমূলক অভিযোগ থেকে সাংবদিকদের মাধ্যমে বাউফলের জনগণকে বিরত থাকার জন্য অনুরোধ করেছেন। কোন অভিযোগ পেলে তা সরেজমিনে নিরপেক্ষ ভাবে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। বাউফল থানা দালালমুক্ত থাকবে। বাউফল থানায় সেবা পেতে কোন দালাল বা মিডিয়া প্রয়োজন হবে না। তিনি মাদক, অস্ত্র ও চাঁদাবাজ মুক্ত বিনিমার্নে সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আতিকুল ইসলাম আতিক ও রিপোর্টার্স ইউনিজটির অন্যান্য সদস্য বৃন্দ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com