শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
তারেক রহমানের মামলা প্রত্যাহারের দাবিতে সোনারগাঁ মহাসড়কে বিক্ষোভ। কালের খবর

তারেক রহমানের মামলা প্রত্যাহারের দাবিতে সোনারগাঁ মহাসড়কে বিক্ষোভ। কালের খবর

avertisements

নিজস্ব প্রতিবেদক, কালের খবর : 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সকল মামলা প্রত্যাহারের দাবিতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে বিক্ষোভ করেছে ছাত্রদল।

আজ শুক্রবার (১৮ অক্টোবর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে এ বিক্ষোভ মিছিল করে তারা। সোনারগাঁ উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক জাকারিয়া’র নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি বিল্লাহ হোসেন সরকার, সোনারগাঁ পৌরসভা ছাত্রদলের সাবেক আহবায়ক ফরহাদ শিকদার, সোনারগাঁ থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক শাহাজালাল মিয়া, সোনারগাঁ পৌর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক কাজী নাদিম, ছাত্রদল নেতা মাসুদ রানা বাবু, সিফাত আদনান, তাইজুল ইসলাম প্রমুখ।

এছাড়া সোনারগাঁয়ের ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মহাসড়কে বিক্ষোভ শেষে কাঁচপুর বিসিক এলাকায় সংক্ষিপ্ত প্রতিবাদ সভা করেন তারা। প্রতিবাদ সভায় বক্তরা দ্রত দেশ নায়ক তারেক রহমানের বিরুদ্ধে আওয়ামী ফ্যাসিবাদী সরকারের মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com