বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
কুষ্টিয়ায় শুরু হচ্ছে তিন দিনের লালন মেলা। কালের খবর

কুষ্টিয়ায় শুরু হচ্ছে তিন দিনের লালন মেলা। কালের খবর

 

মোঃ ইসমাইল হুসাইন, কুষ্টিয়া প্রতিনিধি, কালের খবর :
চলতি মাসের আগামী ১৭,১৮ ও ১৯ অক্টোবর শুরু হচ্ছে কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় মরমী সাধক বাউল সম্রাট ফকির লালন শাহের ১৩৩ তম তিরোধান দিবস উদযাপন। এ তিরোধান দিবসকে সামনে রেখে লালন শাহের মাজারকে সাজানো হয়েছে নতুন আঙ্গিকে। মাজারের ভেতরে বসেছে বাউল ফকিরদের আসর, বাইরে লালন মঞ্চে চলবে আলোচনা সভা। এ উৎসবকে ঘিরে কুষ্টিয়ার কুমারখালী ছেঁউড়িয়ায় কালিনদীর পাড়ে বসেছে তিন দিনের লালন মেলা।

আগামী মঙ্গলবার (১৭ অক্টোবর) থেকে শুরু হচ্ছে কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় তিন দিনব্যাপী বাউল সম্রাট লালন শাহর তিরোধান দিবস। সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ও লালন একাডেমির আয়োজনে সন্ধ্যা ৬:০০টায় তিন দিনব্যাপী চলবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

বাউল দর্শনের ভাবাবেগ আর উৎসুক দর্শকদের ভিড় সামাল দিতে নেওয়া হচ্ছে বিশেষ ব্যবস্থা। চলছে আলোক সজ্জা, পরিচ্ছন্নতা ও মঞ্চ তৈরিসহ আরও নানা আয়োজন। দেশি বিদেশি দর্শনার্থী, সাধক ও আয়োজকদের নিরাপত্তা রায় নেওয়া হয়েছে পর্যাপ্ত ব্যবস্থা।

কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালনের আখড়াবাড়ি যেনো সুর সাধনার এক অন্য পৃথিবী। বছর ঘুরে আবারও লালনের তিরোধান দিবস উপলক্ষে সেজে উঠছে গোটা এলাকা। পরিবার-পরিজন, বন্ধু বান্ধব ছাড়াও এ তিরোধান দিবস ছেঁউড়িয়ার লালন আঁখড়ায় এখন সাধু ভক্তদের আড্ডায় মুখরিত। সংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ও লালন একাডেমির আয়োজনে রাতভর চলবে লালন মঞ্চে লালন সংগীত পরিবেশন। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত দোকানিরা পসরা সাজিয়ে বসছেন এই গ্রামীণ মেলার স্টলে। শেষ প্রস্তুতিটুকু সেরে নিচ্ছেন আখড়াবাড়িকে ঘিরে অনুষ্ঠিতব্য মেলায় অংশ নেবেন এমন দোকানিরা ও ক্ষুদ্র ব্যবসায়ীরা।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com