বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
নবীনগরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৬-। কালের খবর

নবীনগরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৬-। কালের খবর

 

রত্না আহমেদ, নবীনগর দক্ষিণ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, কালের খবর :

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের ধরাভাঙ্গা গ্রামে একটি বাড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ । ঘটনাস্থল থেকে ০২টি দেশীয় তৈরি একনালা বন্দুক, ০৭ রাউন্ড কার্তুজ, ০২টি রামদা এবং ১টি ইঞ্জিন চালিত স্পিড বোর্ড উদ্ধার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন মোঃ আরমান (৪২),কাজী তারেক (৩৪), আমজাদ হোসেন (২৭), সাজ্জাদ মনা (২২), আশরাফুল ইসলাম হিমেল (২০) সর্ব সাং নরসিংদী উপজেলার আলীপুর গ্রামে। এবং আবু সাঈদ (২৭)বাড়ি -নরসিংদী সদর উপজেলার বাহেরচর গ্রামে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নবীনগর থানায় দুইটি মামলা রুজু করা হয়েছে, যার মধ্যে একটি মামলা অস্ত্র আইনের এবং অন্যটি দণ্ডবিধির বিভিন্ন ধারায় দায়ের করা হয়েছে।

এ ব্যাপারে ওসি হুমায়ুন কবীর সাংবাদিকদের জানান, এ ধরনের অপরাধের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থান অব্যাহত থাকবে এবং এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে তারা সর্বদা তৎপর থাকবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com