বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:৪০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
মাটিরাঙ্গা বাজার মনিটরিংয়ে ইউএনও-এসিল্যান্ড। কালের খবর

মাটিরাঙ্গা বাজার মনিটরিংয়ে ইউএনও-এসিল্যান্ড। কালের খবর

 

খাগাড়ছড়ি জেলা প্রতিনিধি, মোঃ নিজাম উদ্দিন/মজিবুর রহমান ভূঁইয়া,কালের খবর : 

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে পার্বত্য খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাজার মনিটরিং করেছেন ইউএনও-এসিল্যান্ডসহ বাজার মনিটরিং সংক্রান্ত ‘বিশেষ টাস্কফোর্স’ কমিটির নেতৃবৃন্দ। কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনজুর আলম মাটিরাঙ্গা বাজারের হোটেল-রেস্তোরা, মুদি দোকান, চালের আড়ৎ ও কাঁচা বাজার মনিটরিং করেন।

বাজার মনিটরিংকালে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনজুর আলম কাঁচা বাজার ব্যবসায়ী, মাছ-মাংস বিক্রেতা, হোটেল-রেস্তোরা ও মুদি দোকানীদের সাথে বাজার পরিস্থিতি নিয়ে কথা বলেন।

বাজার মনিটরিং কালে আজকের মধ্যে প্রতিটি দোকানে পণ্যের মুল্য তালিকা টানানোর নির্দেশ দিয়ে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনজুর আলম অসাধু ব্যবসায়ীদের সতর্ক করেন এবং অকারণে পণ্যের মূল্য বৃদ্ধি করলে আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন। এসময় প্রতিটি হোটেল মালিককে নিজ দায়িত্বে হোটেল সংলগ্ন ধলিয়া লেকের ময়লা-আবর্জণা পরিস্কারের নির্দেশনা দেন ইউএনও।

এসময় ফ্রিজে পুরনো ব্রয়লার মুরগীর মাংস মজুদের দায়ে মাটিরাঙ্গার বিআরটিসি হোটেল এন্ড শারমিন বিরিয়ানী হাউজকে ভোক্তা অধিকার আইনে তিন হাজার টাকা জরিমানা করেন।

এ সময় মাটিরাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) মো. আল আমিন হালদার, উপজেলা মৎস্য অফিসার মো. আরিফুল মোল্লা, উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা ডা. সোমেন চাকমা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শৈলেন্দ্র লাল চাকমা, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো. জসীম উদ্দিন জয়নাল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মো. ফয়জুল্লাহ মীর ছাড়াও বাজার মনিটরিং সংক্রান্ত ‘বিশেষ টাস্কফোর্স’ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com