বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
ইলিশ রক্ষা অভিযান : পদ্মা নদীর শিবচরে অবৈধ জাল থেকে মৃত ডলফিন উদ্ধার, ৬০ হাজার মিটার জাল ধ্বংশ। কালের খবর

ইলিশ রক্ষা অভিযান : পদ্মা নদীর শিবচরে অবৈধ জাল থেকে মৃত ডলফিন উদ্ধার, ৬০ হাজার মিটার জাল ধ্বংশ। কালের খবর

 

এস আর শফিক স্বপন মাদারীপুর, কালের খবর :
ইলিশ রক্ষা অভিযানকালে মাদারীপুরের শিবচরের পদ্মা নদী থেকে অসাধু জেলেদের পাতা অবৈধ কারেন্ট জাল থেকে মৃত অবস্থায় একটি ডলফিন উদ্ধার করেছে প্রশাসন। এছাড়া গত ২৪ ঘন্টায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৬০ হাজার মিটার জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংশ করেছে প্রশাসন। এসময় ৮ কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয়।
শিবচর উপজেলা মৎস অফিস সূত্রে জানা গেছে, মা ও ডিমওয়ালা ইলিশ মাছ রক্ষায় প্রতিদিনের ন্যায় সোমবার সকাল থেকে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন, মৎস্য অফিস ও নৌপুলিশের দল। অভিযানকালে পদ্মা নদীর কাঁঠালবাড়ি এলাকায় অসাধু জেলেদের পাতা অবৈধ কারেন্ট জালে আটকা অবস্থায় একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়। ডলফিনটির ওজন প্রায় ২৫ কেজী, লম্বায় প্রায় আড়াই ফুট, প্রায় ৩ মাস বয়সী বলে উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম জানান। এদিকে রোববার ভোর থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে ৬০ হাজার মিটার কারেণ্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংশ করা হয়েছে। ইলিশ মাছ উদ্ধার করা হয় ৮ কেজি। উদ্ধারকৃত মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।
শিবচর উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম বলেন, রোববার আমরা ৬০ হাজার মিটার জাল জব্দ করে ধ্বংস করেছি। জেলেদের নিষিদ্ধ জালে আটকা পড়ে একটি ডলফিন মারা গেছে। আমাদের টিম জব্দকৃত জালে মৃত অবস্থায় ডলফিনটিকে উদ্ধার করেছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com