শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
মাদকমুক্ত সমাজ গড়তে কটিয়াদীতে প্রীতি ফুটবল ম্যাচ। কালের খবর

মাদকমুক্ত সমাজ গড়তে কটিয়াদীতে প্রীতি ফুটবল ম্যাচ। কালের খবর

 

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি, কালের খবর :

মাদকের থাবা থেকে যুবসমাজকে রক্ষা করার লক্ষ্যে সামাজিক সাংস্কৃতিক সংগঠন আলোর ঝলকের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ শুরু হয়েছে।
রোববার (১৩ অক্টোবর) বিকালে
কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার ঐতিহাসিক বৈরাগীর চর উচ্চ বিদ্যালয় মাঠে এ ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও আলোর ঝলকের সিনিয়র সহ -সভাপতি শফিকুল ইসলাম মাষ্টার। এতে উদ্বোধন করেন আলোর ঝলক এর উপদেষ্টা ও
সিনিয়র সাংবাদিক সফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলোর ঝলকের সাধারণ সম্পাদক মাজহারুল হক, সাবেক সভাপতি কবীর উদ্দিন, বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া শিক্ষক সিদ্দিকুর রহমান, আব্দুল আউয়াল ফকির, জয়নাল আবেদীন, আলোর ঝলকের তথ্য ও প্রচার সম্পাদক নিশাদ মিয়া, আবু হানিফা, এরশাদ মিয়াসহ আরও অনেকে। প্রীতি ফুটবল ম্যাচটি পরিচালক পরিচালনা করেন আড়িয়াল খাঁ ফুটবল একাডেমির কর্নধার মজিবুর রহমান কাজল।
এসময় উপস্থিত অতিথিরা বলেন, মাদক শুধু নিজের ক্ষতি করে না, পুরো সমাজের ক্ষতি করে। মাদক এবং সন্ত্রাসকে আমরা কখনো আশ্রয়-প্রশ্রয় দেব না। তাই মাদক নিমূলে খেলাধূলার বিকল্প নাই।
খেলায় অংশ নেন আড়িয়াল খাঁ ফুটবল একাডেমি বনাম আলোর ঝলক। ৯০ মিনিটের খেলায় আড়িয়াল খাঁ ফুটবল
একাডেমিকে ৩-২ গোলে পরাজিত করে আলোর ঝলক।
আশেপাশের গ্রাম থেকে খেলা দেখতে আসা দর্শকরা খেলাটি উপভোগ করেন। এ সময় খেলার মাধ্যমে সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে খেলোয়াড় ও দর্শকদের আহ্বান জানানো হয়।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com