বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
আ.লীগ আবার কোন নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে তা প্রতিহত করা হবে : মোতাহার হোসেন। কালের খবর

আ.লীগ আবার কোন নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে তা প্রতিহত করা হবে : মোতাহার হোসেন। কালের খবর

 

মোঃ কামরুল ইসলাম খান, ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি, কালের খবর : আ.লীগের কেউ ত্রান বা কোন দিবসকে কেন্দ্র করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে বলে ঘোষণা দিয়েছেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ মোতাহার হোসেন তালুকদার। বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টায় ফুলপুর বাসস্ট্যান্ডে ঘাস ফড়িং রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে মোতাহার হোসেন তালুকদার বলেন, ফুলপুরে মামলার আসামী আওয়ামী সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘুড়ে বেড়ালেও পুলিশ গ্রেফতার করছেনা। বুধবার আওয়ামী লীগের নেতা ব্যারিস্টার আবুল কালাম আজাদের নেতৃত্বে আওয়ামী লীগের কিছু নেতা একত্রিত হয়ে প্রকাশ্যে প্রচারণা চালিয়েছে। সেখানে হত্যাসহ অন্য মামলার আসামীও ছিলো। আসামীরা কেন এবং কিভাবে প্রকাশ্যে ঘুরাঘুরি করছে তা সাংবাদিকদের মাধ্যমে ফুলপুর থানার ওসি’র কাছে প্রশ্ন রাখেন বিএনপি নেতা মোতাহার হোসেন তালুকদার। আওয়ামী লীগের নামধারী নেতার বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা সহ্য করা হবেনা উল্লেখ করে অবিলম্বে পতিত সৈরাচার হাসিনার দোসরদের গ্রেফতার করাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদাত্ত আহবান জানান মোতাহার হোসেন তালুকদার।
সাংবাদিক সম্মেলনে এসময় আরও উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির সদস্য উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক সিদ্দিকুর রহমান, উপজেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, জেলা কৃষকদল নেতা ওয়াজেদুল ইসলামসহ বিএনপি ও তার অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com