শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
মাটিরাঙ্গার বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শনে খাগাড়ছড়ির ডিসি-এসপি। কালের খবর

মাটিরাঙ্গার বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শনে খাগাড়ছড়ির ডিসি-এসপি। কালের খবর

 

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি, কালের খবর :

মহাষষ্ঠীর মধ্য দিয়ে বুধবার (৯ অক্টোবর) শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পুজা। দুর্গোৎসবকে সামনে রেখে খাগাড়ছড়ির মাটিরাঙ্গার বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শ করেছেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান ও খাগাড়ছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল। পরিদর্শনের পাশাপাশি পুজা মন্ডপের নিরাপত্তা ও অন্যান্য কার্যক্রম সম্পর্কে অবহিত হন তারা।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকালের দিকে তারা ব্যাঙমারা সার্বজনীন শ্রী শ্রী দুর্গা পুজা মন্ডপ, কামির=নী মেম্বারপাড়া সার্বজনীন শ্রী শ্রী রাধা-কৃষ্ণ মন্দির ও মাটিরাঙ্গা কেন্দ্রীয় সার্বজনীন শ্রী শ্রী রক্ষাকালী মন্দির পুজা মন্ডপ পরিদর্শন করেন।

এ সময় মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (রামগড় সার্কেল) মো. নাজিম উদ্দিন, মাটিরাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. তৌফিকুল ইসলাম, মাটিরাঙ্গা উপজেলা পকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইশতিয়াক আহম্মেদ, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো. বদিউল আলম ও সাংঠনিক সম্পাদক জিয়াউর রহমান প্রমুখ ছাড়াও বিভিন্ন দুর্গোৎসব আয়োজক কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শনকালে খাগাড়ছড়ির জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান বলেন, সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উদযাপনে যেন কোন বাধা-বিপত্তি না আসে সেজন্য আমরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছি। তিনি বলেন, দেশের যে পরিবর্তন, একটা বিশেষ সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। শুধু পূজা উদযাপনের বিষয় নয়, সকল ক্ষেত্রে স্থিতিশীলতা বজায় রাখার জন্য, আমরা আমাদের তৎপরতা অব্যাহত রেখেছি। যাতে স্থিতিশীলতা বজায় থাকে সেজন্য ধর্ম-বর্ন নির্বিশেষে সকলকে কাজ করতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com