মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাজেক দুর্গম এলাকায় শিয়ালদহ বিশুদ্ধ পানির ট্যাংক বিতরণ করেন বাঘাইহাট আর্মি জোন। কালের খবর রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর
সীমান্ত খোকন স্মরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল। কালের খবর

সীমান্ত খোকন স্মরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল। কালের খবর

 

নিজস্ব প্রতিবেদক, কালের খবর : 

সদ্য প্রয়াত সাংবাদিক এনটিভির বার্তা সম্পাদক, জাতীয় প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির সদস্য ও কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম ঢাকার সাবেক সাধারণ সম্পাদক সীমান্ত খোকন স্মরণে আলোচনা ও দোয়ার মাহফিল বুধবার সন্ধ্যায় মালিবাগস্থ খান ব্রাদার্স গ্রুপের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

প্রিয় তাড়াইল’র আয়োজনে শিল্পপতি তোফায়েল কবির খানের পরিচালনায় অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন সীমান্ত খোকনের বন্ধু  জি টিভির প্রধান বার্তা সম্পাদক ইকবাল করিম নিশান, ছোট্ভাই সাবেক ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির ভূইয়া,  কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম ঢাকার সাবেক সাধারণ সম্পাদক হামিদ মোহাম্মদ জসিম, ব্যবসায়ী তোফায়েল আহমেদ, অর্থ মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা আবু হানিফ টিপু, অবসরপ্রাপ্ত কর কর্মকর্তা এ আর খান শাহান, বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন করপোরেশনের সাবেক পরিচালক মতিজা বেগম, বীর মুক্তিযোদ্ধা ড. মাসুদ কাজেম, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডা. মোমতাজ উদ্দিন ভূঁইয়া, ঢাকা বিশ্বিবদ্যালয়ের ফলিত রসায়ন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ইয়ারুল কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রিয় ভূমি তাড়াইল’র উপদেষ্টা ও খান ব্রাদার্স গ্রুপের চেয়ারম্যান এনামুল কবির খান।

বক্তারা সীমান্ত খোকনের জীবন ও কর্ম নিয়ে আলোচনা ও স্মৃতিচারণ করেন। সবশেষে দোয়া ও মোনাজাত করা হয়।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com