বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:৪০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
কালিহাতীতে ডিমের আড়তে ৫০ হাজার টাকা জরিমানা। কালের খবর

কালিহাতীতে ডিমের আড়তে ৫০ হাজার টাকা জরিমানা। কালের খবর

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি, কালের খবর : 

টাঙ্গাইলের কালিহাতীতে মেসার্স আসাদ পোল্ট্রি ফিড নামে একটি ডিমের আড়তকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছ।
মুরগি খামারি ও ডিমের পাইকারি আড়তে পাইকারি বিক্রয় রশিদ প্রদান না করা ও সরকার নির্ধারিত যৌক্তিক দামের অতিরিক্ত দামে ডিম বিক্রয় করায় দায়ে এ জরিমানা করা হয়।বুধবার দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টাঙ্গাইল জেলা কার্যালয়ের একটি টিম কালিহাতী উপজেলার জোকারচর বাজারে এ অভিযান পরিচালনা করেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইলের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, দুপুরে কালিহাতী উপজেলার জোকারচর বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি টিম তদারকিমূলক অভিযান পরিচালনা করেন।

এ সময়  মুরগির খামারি ও ডিমের পাইকারি আড়তে পাইকারি বিক্রয় রশিদ প্রদান না করা, সরকার নির্ধারিত যৌক্তিক দামের অতিরিক্ত দামে ডিম বিক্রয় করায় মেসার্স আসাদ পোল্ট্রি ফিডকে ৫০ হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়।

অভিযুক্ত প্রতিষ্ঠান তাদের বিরুদ্ধে আনিত সকল অভিযোগ স্বীকার করে ভবিষ্যতে সংশোধন হবেন মর্মে লিখিত অঙ্গীকার প্রদান করেন।

অভিযানে সহায়তা করেন সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি হিসেবে জেলা স্যানিটারি ইন্সপেক্টর।

জনস্বার্থে এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com