শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
শুভ প্রবারণা পূর্ণিমা উদযাপনে প্রশাসন পাশে থাকবে : ইউএনও মনজুর আলম। কালের খবর

শুভ প্রবারণা পূর্ণিমা উদযাপনে প্রশাসন পাশে থাকবে : ইউএনও মনজুর আলম। কালের খবর

 

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি, কালের খবর :

বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা ও দানোত্তম কঠিন চীবর দানোৎসব উপলক্ষ্যে বৌদ্ধ ধর্মীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন মাটিরাঙা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম।

রোববার (৬ অক্টোবর ) দুপুরের দিকে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ঘন্টাব্যাপী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অন্যান্য বছরের মতো এবারও নির্বিঘ্ন এবং উৎসবমুখর পরিবেশে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা ও দানোত্তম কঠিন চীবর দানোৎসব উদযাপনে প্রশাসন পাশে থাকবে। উৎসব আয়োজনে সবধরনের সতর্কতা অবলম্বন করা হবে। উৎসব চলাকালে যেকোন ধরনের অনাকাঙ্খিত ঘটনা এড়াতে মনিটরিং টীম মাঠে থাকবে।

মতবিনিময় সভায় মাটিরাঙ্গা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) বরকত উল্লাহ,
ধলিয়া মৌজার মৌজা প্রধান চাইলাপ্রু চৌধুরী, আতশী মারমা ও সদুঅং মারমা ছাড়াও বৌদ্ধ সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com