বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
শিবালয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। কালের খবর

শিবালয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। কালের খবর

 

কালের খবর প্রতিবেদন, মানিকগঞ্জ : 

মানিকগঞ্জের শিবালয়ে অক্সফোর্ড স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক এম এ মতিন খানের বিরুদ্ধে অর্থ ও সম্পত্তি আত্মসাৎ, শিক্ষক নিয়োগে অনিয়ম, শিক্ষকদের সন্মানি ও উৎসব ভাতা না দেওয়াসহ নানাবিধ অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অক্সফোর্ড স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মতিনের পদত্যাগের দাবি জানিয়ে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এ ঘটনায় গঠন করা হয়েছে ছয় সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি। রোববার তদন্ত কমিটি তাদের তদন্ত কাজ শুরু করবেন বলে সূত্র নিশ্চিত করেছেন।

এদিকে হাবিবুর রহমান নামের এক ব্যক্তি প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদকে) লিখিত অভিযোগ করছেন।

অভিযোগে জানা গেছে, বিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থীর কাছ থেকে নেওয়া বিবিধ খাতের ৫০০ টাকা করে মোট ৫ লাখ ও উন্নয়নের নামে ৩০০ টাকা করে শিক্ষার্থীর কাছ থেকে প্রায় ৩ লাখ এবং শিক্ষকদের কাছ থেকে নেওয়া হয়েছে ৭ লক্ষাধিক টাকা নেওয়া হয়। যা স্কুলের তহবিলে জমা হয়নি। স্কুল ফান্ড থেকে ঠিকমতো সম্মানি ও উৎসব ভাতা দেওয়া হচ্ছে না বলে দাবি শিক্ষকদের।

এর পূর্বেও বিভিন্ন সময়ে ১৯ লক্ষাধিক টাকা আত্মসাত করেন প্রধান শিক্ষক মতিন। যে কারণে বিদ্যালয়ের তৎকালীন ম্যানেজিং কমিটি বহিস্কার করেন তাকে। বিদ্যালয় সংলগ্ন উত্তর পাশে ৩২ শতাংশ অর্পিত সম্পত্তি লিজ নিয়ে স্কুল ভোগ দখল করতো। সুকৌশলে সে জায়গাটিও নিজের দখলে নিয়েছেন। স্কুলের দক্ষিণ পাশে ১১ শতাংশ স্কুলের জায়গা সরকারি টাকায় ভরাট করে তা বিক্রি করে দেওয়ারও অভিযোগ উঠেছে।

এদিকে বিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকে সহকারী শিক্ষক হিসেবে রয়েছেন রেখা রাণী দত্ত। নিয়ম-কানুনের তোয়াক্কা না করে অবৈধভাবে তাকে স্কুল থেকে বাদ দিয়ে বেতন-ভাতা বন্ধ করে দেন প্রধান শিক্ষক মতিন। ফলে তিনি মানবেতর জীবন যাপন করছেন বলে জানান ওই শিক্ষক।

অভিযোগ অস্বীকার করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ মতিন বলেন, বিবিধ খাতে যে ৫০০ টাকা করে নেওয়া হয়েছে তা স্কুলের ফান্ডে জমা হয়েছে। দীর্ঘদিন ধরে একটি চক্র স্কুল ও তার সুনামকে বিনষ্ট করতে অহেতুক মিথ্যা অভিযোগ করে আসছে। এরই ধারাবাহিকতায় নতুন করে আবার অভিযোগ করা হয়েছে, যার কোনোটিরই ভিত্তি নেই।

শিবালয় উপজেলা নির্বাহী অফিসার বেলাল হোসেন সাংবাদিকদের বলেন, প্রধান শিক্ষকের বিরুদ্ধে একটি অভিযোগ পেয়েছি। সে বিষয়ে ৬ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর সংশ্লিষ্ট বিভাগে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হবে বলে জানান তিনি।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com