বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
মাটিরাঙ্গা ফুটবল একাডেমির আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ। কালের খবর

মাটিরাঙ্গা ফুটবল একাডেমির আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ। কালের খবর

 

প্রতিনিধি, খাগড়াছড়ি, কালের খবর  :

মাদকমুক্ত সমাজ বিনির্মানে খাগড়াছড়ির মাটিরাঙায় মাটিরাঙ্গা ফুটবল একাডেমীর সাথে হাসনাবাদ খেলোয়াড় সমিতির প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করে মাটিরাঙ্গা ফুটবল একাডেমী।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩ ঘটিকায় মাটিরাঙ্গা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে এরটুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

প্রীতি ফুটবল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা যুবদলের আহবায়ক জনাব জয়নাল আবেদীন সরকার ও মাটিরাঙ্গা পৌর যুবদলের আহবায়ক গিয়াস উদ্দিন।

কয়েকশ দর্শকের উপস্থিতিতে প্রতিদ্বন্ধিতাপুর্ন টুর্নামেন্টে নির্ধারিত সময়ে ম্যাচের ফলাফল ০১-০১ গোলে সমতা থাকায় টুর্নামেন্ট ট্রাইবেকারে গড়ায়। ট্রাইব্রেকারেও ম্যাচ ড্র থাকলে উভয় দলকে দ্বৈত চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।

প্রীতি ফুটবল ম্যাচ শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজলসহ অতিথিবৃন্দ খেলোয়াডদের হাতে পুরস্কারটি তুলে দেন।

খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইঁয়া একজন ক্রীড়াপ্রেমী রাজনৈতিক নেতা মন্তব্য করে মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল বলেন, মাদকমুক্ত সমাজ বিনির্মানে গুরুত্বপুর্ন ভুমিকা রাখে খেলাধুলা। ফুটবল টুর্নামেন্ট মানুষে মানুষে ভাতৃত্বের বন্ধন সুদৃঢ় করে। ভবিষ্যতে বড় আকারো ফুটবল টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ নেয়ার কথাও জানান তিনি।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com