শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
রাজবাড়ীতে জীবনের ঝুঁকি নিয়েই চলছে নদী পারাপার। কালের খবর

রাজবাড়ীতে জীবনের ঝুঁকি নিয়েই চলছে নদী পারাপার। কালের খবর

একে আজাদ, রাজবাড়ী, কালের খবর : 
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের নারুয়া গ্রামের মাঝ বরাবর বহমান গড়াই নদী। যোগাযোগ ব্যবস্থার দুরাবস্থার কারণে এখানে নারুয়া খেয়াঘাট ব্যবহার করে নৌকাই পারাপারই স্থানীয়দের একমাত্র ভরসা।
নদী পারাপারের একমাত্র এই ঘাট থেকে প্রতিদিন চলে মাত্র দুইটি ইঞ্জিন চালিত নৌকা। যা দিয়ে চাকরি ও ব্যবসার কাজে পারাপার হন মাগুরা, ঝিনাইদহ, শৈলকূপা, যশোর ও ফরিদপুর জেলার যাত্রীরা।
এ নদী পার হয়ে রাজবাড়ী, বালিয়াকান্দি, পাংশা, কালুখালীতে আসছেন মানুষ। জীবনের ঝুঁকি নিয়েই গড়াই নদী পার হচ্ছেন তারা। এতে চলাচলকারী যাত্রী ও স্থানীয়দের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সংকট নিরসনে স্থায়ী একটি ব্রীজ নির্মাণের দীর্ঘদিনের দাবি এ রুটে চলাচলকারী যাত্রী ও স্থানীয় মানুষের।
জানতে চাইলে নারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, সেতু নির্মাণের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে আগেই। খুব শীঘ্রই সেতু নির্মাণের কাজ শুরু করা হবে।
রাজবাড়ী, বালিয়াকান্দি, পাংশা, কালুখালীর মানুষের সাথে মাগুরা, শৈলকূপা, ঝিনাইদহ, ফরিদপুরের যাত্রী সাধারণের নৌকায় যাতায়াতের অন্যতম মাধ্যম, রাজবাড়ীর বালিয়াকান্দির নারুয়া খেয়াঘাট।
স্থায়ী বাসিন্দা ও চলাচলকারী যাত্রীদের দাবি, যেন খুব শীঘ্রই এ নদীর উপর দিয়ে একটি সেতু নির্মাণ করা হোক।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com