বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
জাতীয়করণের দাবীতে মাটিরাঙায় মাধ্যমিক শিক্ষকদের মানববন্ধন। কালের খবর

জাতীয়করণের দাবীতে মাটিরাঙায় মাধ্যমিক শিক্ষকদের মানববন্ধন। কালের খবর

 

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি, কালের খবর : 

বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারী স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবীতে সারাদেশের ন্যায় মানব বন্ধন করেছে খাগড়াছড়ির মাধ্যমিক স্তরের শিক্ষকরা।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ববেলা ১১টার দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে মাটিরাঙা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে শিক্ষা উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করেন শিক্ষক নেতৃবৃন্দ।

মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ কাজী মো. সলিম উল্লার সভাপতিত্বে ঘন্টাব্যাপী মানববন্ধনে মাটিরাঙা উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. শরীফুল ইসলাম বিদ্যুৎ, তবলছড়ি ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম, মাটিরাঙ্গা রেসিডেন্সিয়াল স্কুলের প্রধান শিক্ষক মো. আবছার হোসেন ও বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলা উদ্দিন আল হেলাল প্রমুখ বক্তব্য রাখেন।

মাধ্যমিকস্তর জাতীয়করণের প্রতি পুর্নাঙ্গ সমর্থন জ্ঞাপন করে মাটিরাঙ্গা উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. শরীফুল ইসলাম বিদ্যুত শিক্ষকদের যৌক্তিক দাবিগুলো মেনে নিয়ে মাধ্যমিক শিক্ষাকে বাঁচাতে সরকারের প্রতি দাবি জানান। মাঠ প্রশাসনের ১০ থেকে ২২ বছরের অভিজ্ঞতা সম্পন্ন সেসিপ কর্মকর্তাদের রাজস্ব খাতে স্থানান্তরে অসমাপ্ত কাজ সম্পন্ন করার দাবি জানান তিনি।

মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ কাজী মো. সলিম উল্লাহ বলেন, শিক্ষাব্যবস্থায় সকল বৈষম্য দূর করে জাতীয়করণ করা, পাহাড়ী ভাতা অন্তর্ভুক্তকরন ও ইএফটির মাধ্যমে বেতন পরিশোধসহ শীঘ্রই যুগোপযোগী একটি কারিকুলাম প্রণয়ন এবং বাস্তবায়নে মাননীয় প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা তিনি।

মাটিরাঙ্গা মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. নুরুল ইসলাম, তবলছড়ি কদমতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হক, মাটিরাঙা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল হাশেম ও আলুটিলা বটতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এরশাদ আলী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকশ শিক্ষক উপস্থিত ছিলেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com