বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
রায়পুরায় ২০ কেজি গাঁজা সহ মা ও মেয়ে আটক। কালের খবর

রায়পুরায় ২০ কেজি গাঁজা সহ মা ও মেয়ে আটক। কালের খবর

 

শফিকুল ইসলাম, রায়পুরা প্রতিনিধি, কালের খবর :

নরসিংদীর রায়পুরায় ২০ কেজি গাঁজা সহ মা ও মেয়েকে আটক করেছে রায়পুরা থানা পুলিশ।

রোববার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের কাছে এসব তথ্য তুলে ধরেন রায়পুরা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল জব্বার।

আটককৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার দেবগ্রাম উত্তরপাড়া গ্রামের দুলাল মিয়ার স্ত্রী রিনা আক্তার (৪৫) ও তার মেয়ে আসমা আক্তার (২৩)।

আজ সন্ধ্যা ৭ টায় প্রেস বিফ্রিংয়ে অফিসার ইনচার্জ আব্দুল জব্বার জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে রায়পুরা প্রাইমারী টিচার ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) রোড এবং পান্থশালা ফেরীঘাটে আমি (মুহাম্মদ আব্দুল জব্বার), এসআই আমজাদ শেখ, এএসআই দেলোয়ার হোসেন ও কনস্টেবল তাসলিমা আক্তারকে বিশেষ অভিযান পরিচালনা করি। পরে বিকাল আনুমানিক সাড়ে ৪টার দিকে রায়পুরা প্রাইমারী টিচার ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) রোডের সামনে থেকে দুজন মহিলাকে সন্দেহ হলে তাদের প্রাথমিক জিজ্ঞেসাবাদ ও পরে তল্লাশি চালিয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধারকৃত মাদকদ্রব্যের বাজার মূল্য প্রায় ৪ লক্ষ টাকা।

তিনি আরো বলেন, তারা এলাকায় পেশাদার মাদকব্যবসায়ী হিসেবে পরিচিত। তাদের বিরুদ্ধে রায়পুরা থানায় মাদকদ্রব্য আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতিপূর্বেও তাদের নামে মাদক মামলা রয়েছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com