বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
দাবি কৃত চাঁদা না পেয়ে ৩ কোটি টাকা মূল্যের ২৮ শতাংশ জমির উপর নির্মিত দোকান ও গরুর খামার দখলের চেষ্টা। কালের খবর

দাবি কৃত চাঁদা না পেয়ে ৩ কোটি টাকা মূল্যের ২৮ শতাংশ জমির উপর নির্মিত দোকান ও গরুর খামার দখলের চেষ্টা। কালের খবর

 

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি, কালের খবর :

সিদ্ধিরগঞ্জ থানার সাইনবোর্ডে দাবি কৃত চাঁদা না পেয়ে ৩ কোটি টাকা মূল্যমানের ২৮ শতাংশ জমির উপর নির্মিত দোকান, গরুর খামার ও বাড়ি-ঘর দখলের চেষ্টা করেছে চিহ্নিত সন্ত্রাসীরা। সন্ত্রাসীদের অতর্কিত হামলায় জমির কেয়ারটেকার সহ ৩ জন আহত হয়। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় পৃথক ৩টি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, সিদ্ধিরগঞ্জ থানার সাইনবোর্ডে ডগাইর মৌজায় ২০বছর পূর্বে ২৮ শতাংশ জমি ক্রয় সূত্রে মালিক নারায়নগঞ্জের শিল্পপতি হাজী মো. জয়নাল আবেদীন ভোগ দখলে আছেন। সম্প্রতি পার্শ্ববর্তী কুতুবপুর এলাকার চিহ্নিত সন্ত্রাসীদের গডফাদার মো. মাহাবুবুর রহমান খান এ জমির মালিকানা দাবি করে এবং জমিতে নির্মিত দোকানের ভারা বাবৎ চাঁদা দাবি করেন।

চাঁদার টাকা না পেয়ে শনিবার জমিতে নির্মিত দোকান ঘরে এসে মো. মাহবুবুর রহমান খান, মো. ফরুক হোসেন, সাজ্জাদ, বাপ্পি, রানা ও সঞ্জয়ের নেতৃত্বে নাম নাজানা দেখলে চিনবে এমন আরো ১০০/১২০ জন সন্ত্রাসী অতর্কিত হামলা চালিয়ে জমিতে থাকা দোকান, বাড়ি-ঘর ও গরুর খামার দখলের চেষ্টা চালায়।

এসময় সন্ত্রাসীদের হামলায় জমি মালিক হাজী মো জয়নাল আবেদীনের কেয়ারটেকার আখিঁনুর চৌধুরী, পাশের নার্সারির মালিক মো. সুমন ও উপস্থিত থাকা ছাত্র নেতা সালমান গুরুতর আহত হয়। আহত আখিঁনুর চৌধুরী মাথা, চোখ প্রচন্ড আগাতসহ সারাশরীরে লিলাফুলা আগাত পায়। আহত সুমনকেও একই রকম আগাত করা হয়। আহত ছাত্র নেতা সালমানকে মাথা, চোখ, নাক-কানে আগাত করে রক্তাক্ত জখম করেছে। সন্ত্রাসীরা এ সময় তাদের কাছে থাকা কয়েকটি দামী মোবাইলসহ ৫ হাজার ৬শত টাকা ছিনিয়ে নেয়।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানায় পৃথক ৩টি মামলা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে সিদ্ধিরগঞ্জ থানার ইনচার্জ জানান, শুনেছি হাজী জয়নাল আবেদীন জমিটি দীর্ঘদিন ধরে ক্রয় করে ভোগ দখলে আছে। মারামারির ঘটনায় থানায় অভিযোগ দিয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত চলছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com