বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
মাদারীপুরে ড্রেজারে বালু উত্তোলন করায় নদীপাড়ে ব্যাপক ভাঙ্গন। কালের খবর

মাদারীপুরে ড্রেজারে বালু উত্তোলন করায় নদীপাড়ে ব্যাপক ভাঙ্গন। কালের খবর

 

সাদমান শফিক , মাদারীপুর প্রতিনিধি, কালের খবর : 
মাদারীপুরের পাঁচখোলা ইউনিয়নের চরকালিকাপুর এলাকায় দীর্ঘ দিন ধরে ড্রেজার দিয়ে আড়িয়াল খাঁ নদ থেকে বালু উত্তোলন করায় ব্যাপক ভাঙ্গনের মুখে পড়েছে গ্রামটি। ফলে নদী রক্ষা বাঁধও ধসে পড়েছে। নদী থেকে বালু উত্তোলনের সাথে জড়িতরা প্রভাবশালী হওয়ায় প্রতিবাদ করলে নেমে আসে নির্যাতনও। তাই শনিবার দুপুরে নদীপাড়ের শত শত মানুষ এর প্রতিবাদে মানববন্ধন করেছে।
মানববন্ধনে ভূক্তভোগি একাধিক ব্যক্তি জানান, দীর্ঘ দিন ধরে আড়িয়াল খাঁ নদ থেকে সকাল থেকে দুপুর ও রাত থেকে ভোর পর্যন্ত অন্তত ১০ থেকে ১৫টি ড্রেজার দিয়ে বালু উত্তোলন করেন ব্যবসায়ীরা। এতে নদীর দু’পাড়ে ব্যাপক ভাঙ্গনের মুখে পড়ে। এবারের বর্ষার শুরু থেকে বালু উত্তোলনের মাত্র আরো বেড়ে যায়। ফলে নদীরক্ষার জন্যে দেয়া জিও ব্যাগের সারিও নদীতে ভেঙ্গে পড়েছে। এলাকাবাসী বাধাঁ দিলে তাদেরও উপরে নেমে আসে নির্যাতন। এসব বালু ব্যবসায়ীরা মাদারীপুর পৌর শহরের হওয়ায় অনেকেই শহরে বসে মারধর পর্যন্ত করেছে। তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে নদীপাড়ে মানববন্ধন করেন। মানববন্ধনে এলাকার শত শত নারী-পুরুষ অংশ নেয়। তারা অচিরেই বালু উত্তোলন বন্ধের দাবী করেন।
পাঁচখোলা ইউনিয়ন পরিষদের মেম্বার শাহ আলম সর্দার বলেন, মাদারীপুর পৌর শহরের প্রভাবশালী লোকেরা র্দীঘ দিন ধরে আড়িয়াল খাঁ নদে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে আসছে। এতে আমাদের গ্রামের অনেক বাড়ী-ঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আমরা প্রতিবাদ করলেও কোন কাজে আসছে না। ডিসি-এসপি কাছেও লিখিত দিয়েছি, তারপরেও বালু ব্যবসায়ীদের দৌরত্ম কমছে না। আমরা দাবী করছি, যেন অচিরেই বালু উত্তোলন বন্ধ হয়।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com