শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
নবীনগরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল্লাহ্ আল বাকীকে সংবর্ধনা প্রদান। কালের খবর

নবীনগরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল্লাহ্ আল বাকীকে সংবর্ধনা প্রদান। কালের খবর

 

মোহাম্মদ মাহফুজ, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া, কালের খবর :  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃতি সন্তান এডভোকেট আব্দুল্লাহ্ আল বাকীকে বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিযুক্ত করায় তাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার সলিমগঞ্জ, রড়িকান্দি ও শ্যামগ্রাম ইউনিয়নের যৌথ আয়োজনে সলিমগঞ্জ বাজার প্রাঙ্গণে এই সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তীব্র দাপদাহের মধ্যেও দুপুরের পর থেকে বেশ কয়েকটি মিছিল নিয়ে নেতাকর্মীরা সংবর্ধনা প্রদান অনুষ্ঠান স্থলে এসে জড়ো হতে থাকেন। পরে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠরের বিভিন্ন স্তরের নেতাকর্মী, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সুশীল সমাজের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের জনগণ একে একে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এডভোকেট আব্দুল্লাহ্ আল বাকীকে ফুল ও ক্রেস্ট প্রদানের মাধ্যমে সংবর্ধিত করেন।

এসময় এডভোকেট আব্দুল্লাহ্ আল বাকী তার বক্তব্যে বলেন, আমি একজন সৎ ও আদর্শবান মানুষ বলেই অন্তবর্তীকালীন সরকার আমাকে বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিযুক্ত করেছেন। এ অর্জন শুরু আমার নয়, যেহেতু আমি নবীনগরের সন্তান তাই এ অর্জন আপনাদের, এ অর্জন সমগ্র নবীনগরবাসীর। তিনি আরো বলেন, আমি সর্বোচ্চ সম্মান অর্জন করেছি বলেই আপনাদের সন্তান হিসেবে আজকে আপনাদের কৃতজ্ঞতা জানাতে ছুটে এসেছি। আগামীর পথচলায় আমি আপনাদের দোয়া ও সহযোগীতা চাই।

সলিমগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম রব্বানী নয়নের সভাপতিত্বে ও মোঃ সজিবের সঞ্চালনায় সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন বড়িকান্দি ইউনিয়নে বিএনপির সভাপতি নাজমুল হোসেন শেকিল, শ্যামগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি বায়েজিদ আহমেদ।

এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বড়িকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নাছির, শ্যামগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ধন মিয়া, সলিমগঞ্জ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এনামুল হক, সলিমগঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ এরশাদ, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মালেক সরকার। এছাড়াও সলিমগঞ্জ, রড়িকান্দি ও শ্যামগ্রাম ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠরের বিভিন্ন স্তরের নেতাকর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সুশীল সমাজের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের জনগণ এসময় উপস্থিত ছিলেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com