বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
নবীনগরে সাংবাদিকদের সাথে জেলা বিএনপির আহবায়কের মতবিনিময়। কালের খবর

নবীনগরে সাংবাদিকদের সাথে জেলা বিএনপির আহবায়কের মতবিনিময়। কালের খবর

 

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) থেকে মোহাম্মদ মাহফুজ, কালের খবর : দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আগামী দিনের করণীয় সম্পর্কে কর্ম পরিকল্পনা নির্ধারণ করতে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক ও নবীনগর উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট এম এ মান্নান।

বুধবার ১৮ই সেপ্টেম্বর বিকেলে নবীনগর মহিলা কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নবীনগর উপজেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নবীনগর প্রেসক্লাবের সভাপতি শ্যামা প্রসাদ শ্যামল এর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ও নবীনগর উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট এম এ মান্নান ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক পৌর প্রশাসক মলাই মিয়া,জেলা বিএনপি নেতা মাসুদুর রহমান,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু,পৌর বিএনপির সভাপতি ভিপি ওবায়দুল হক লিটন,সাধারণ সম্পাদক মাসুদ রানা,কৃষক দলের আহ্বায়ক জহিরুল ইসলাম জরু,মহিলা বিষয়ক সম্পাদিকা লায়লা হাসান,দেলোয়ার হোসেন সোহেল,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শুক্কুর হোসেন সহ অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এ সময় সংবাদকর্মীরা নবীনগরের বিভিন্ন অসংগতি তুলে ধরে আগামী দিনে বিএনপির নেতা এডভোকেট এম এ মান্নান সহ বিএনপি নেতাদের দৃষ্টি আকর্ষণ করলে তিনি জানান,আমি আগামী দিনে জাতীয় সংসদ সদস্য নির্বাচনে অংশগ্রহণে আগ্রহ প্রকাশ করছি।

সুন্দর একটা আধুনিক মাদকমুক্ত দুর্নীতিমুক্ত বৈষম্যহীন সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করছি সেজন্য আপনারা সবাই আমার দলের পাশে থাকবেন,সেই কামনা করছি।

সেই সাথে তিনি আসন্ন শারদীয় দুর্গাপূজায় দলমত নির্বিশেষে সকল নেতাকর্মীদের নির্বিঘ্নে দায়িত্ব পালনে সচেষ্ট থাকার আহ্বান জানান।

পাশাপাশি বিএনপি নেতাদের কেউ যদি কোন অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িত থাকতে দেখা যায় তবে গণমাধ্যমকর্মীরা যেন নির্বিঘ্নে সেটা তুলে ধরার অভয় দেন। তাই দলীয় সকল নেতাকর্মীদের তিনি কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ভবিষ্যৎ রাজনীতি করার আহ্বান জানান।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com