বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
দুই হাজার নেতা কর্মী গণ সংবর্ধনা দিলো বিএনপি নেতা তজু মিয়াকে। কালের খবর

দুই হাজার নেতা কর্মী গণ সংবর্ধনা দিলো বিএনপি নেতা তজু মিয়াকে। কালের খবর

 

মুরাদনগর থেকে আক্তার হোসেন ভূঁইয়া, কালের খবর : 
মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সহ-সভাপতি বেলজিয়াম বিএনপির সৈয়দ আমজাদ আলী তজু মিয়াকে গণ সংবর্ধনা দেয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দিনভর রাজধানীর ঢাকা ও মুরাদনগর উপজেলার বিভিন্ন পয়েন্টে প্রায় দুই হাজার নেতা কর্মী ফুল দিয়ে গণ সংবর্ধনা দেয় ওই নেতাকে।

গণ সংবর্ধিত তজু মিয়া উপজেলার ১ নং শ্রীকাইল ইউনিয়নের বড় পিপড়িয়া গ্রামের মরহুম চানমিয়া চেয়ারম্যানের সুযোগ্য সন্তান।

সুদূর বেলজিয়াম থেকে বৃহস্পতিবার সকালে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার পর বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে তাকে অভ্যর্থনা জানায়। পরে দুপুর নাগাদ উপজেলা বিএনপির পার্টি অফিসে এসে উপস্থিত হলে সিনিয়র নেতৃবৃন্দ তজুমিয়া ও তার সহধর্মিণীকে ফুল দিয়ে বরণ করেন। পরে পথিমধ্যে শ্রীকাইল ইউনিয়নের স্বল্পা গ্রামবাসী এক জমকালো আয়োজনে তজু মিয়াকে ফুল দিয়ে বরণ করে নেয়।

সর্বশেষ সন্ধ্যায় বড় পিপড়িয়া গ্রামবাসী গণ সংবর্ধনার আয়োজন করেন।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক ফারুক আহমেদ বাদশার সঞ্চালনায় ও ১নং শ্রীকাইল ইউনিনের বিএনপির সভাপতি ইসহাক আহমেদের সভাপতিত্বে গণ সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন,
মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, কামাল উদ্দিন ভূইয়া, বিএনপির সদস্য সচিব মোল্লা মুজিবুল হক ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক, নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সোহেল আহম্মেদ বাবু, নবীপুর পশ্চিম ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক হেদায়েত হোসেন, যুবদল নেতা মাসুম মুন্সী, গোলাম রব্বানী,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খাইরুল হাসান, যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন প্রমূখ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com