বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
সীতাকুণ্ডে ওয়ার্ড জামায়তের কর্মী ও সহযোগী সদস্য সম্মেলন। কালের খবর

সীতাকুণ্ডে ওয়ার্ড জামায়তের কর্মী ও সহযোগী সদস্য সম্মেলন। কালের খবর

 

মোঃ আশরাফ উদ্দিন, চট্রগ্রাম, সীতাকুণ্ড, কালের খবর : চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মী ও সহযোগী সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের শেখনগরের একটি কমিউনিটি সেন্টারে রাত সাড়ে আটটা থেকে শুরু হয়ে সম্মেলন চলে রাত দশটা পর্যন্ত৷

পৌর জামায়াতের আমীর হাফেজ আলী আকবরের সভাপতিত্বে ও পৌরসভা যুব বিভাগের সেক্রেটারি পেয়ার আহমেদ পেয়ারুর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন, পৌরসভা জামায়াতের সেক্রেটারি গিয়াস উদ্দিন পারভেজ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাহমুদুল করিম, ১ নম্বর ওয়ার্ডের সভাপতি আরিফ হোসেন জনি, ২ নম্বর ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ মামুন ও ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি মাহমুদুর রহমান জুয়েল, জামায়াত নেতা এনামুল হক এনাম, আশ্রাফুর রহমানসহ অন্যান্যরা।

সম্মেলনে উপজেলা জামায়াতের আমীর মাওলনা মিজানুর রহমান বলেন, আমরা ২ দলের শাসন দেখেছি। কিন্তুু জামায়াতের শাসন দেখেনি। তবে আমরা ৩ টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় পরিচালনা করেছি। সেখানে কোন দুর্নীতি সেসময়ের তত্বাবধায়ক সরকার বাতি দিয়ে খুঁজে পায়নি। এতেই বুঝা জামায়াতের শাসন কেমন হতে পারে। এদেশের মানুষ এখন জামায়াতে ইসলামীর দিকে তাকিয়ে আছে। সনাতন ধর্মাবলম্বীরা আমাদের কাছে কতোটা নিরাপদ সেটি ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে। কোরআন-হাদিস ও রাসূলের আদর্শের শাসনই হতে পারে আমাদের মুক্তির একমাত্র পথ। এর কোন বিলম্ব নেই। তাই আসুন ঐক্যবদ্ধভাবে আমরা কোরআন ও হাদিসের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দিই। এসয়ম ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদ ও ১৭ বছরে গুম, খুন ও নির্যাতনের শিকার হয়ে শাহাদাত বরণকারী শহীদদের জন্য দোয়া ও মুনাজাত করা হয়। এসময় জামায়াত নেতারা শোকরিয়া আদায় করার পাশাপাশি দেশের শান্তি কামনা করেন। একইসাথে ছাত্র জনতাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

জানা যায়, দীর্ঘ ১৫ বছর পর সীতাকুণ্ড উপজেলায় গ্রামে গঞ্জে সম্মেলন শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির।সীতাকুণ্ডে এখন প্রতিদিনই চলছে সম্মেলন, কর্মী ও সাথী শিক্ষা শিবির।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com