মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:০৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাজেক দুর্গম এলাকায় শিয়ালদহ বিশুদ্ধ পানির ট্যাংক বিতরণ করেন বাঘাইহাট আর্মি জোন। কালের খবর রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর
সীতাকুণ্ড প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন। কালের খবর

সীতাকুণ্ড প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন। কালের খবর

 

মোঃ আশরাফ উদ্দিন, চট্টগ্রাম, সীতাকুণ্ড, কালের খবর : সীতাকুণ্ড প্রেস ক্লাবের ২৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) সংগঠনটির সাধারণ সভায় সদস্যদের প্রত্যক্ষ ভোটে এ কমিটি গঠন করা হয়। সকাল দশটা থেকে শুরু হয়ে সভা চলে বিকাল চারটা পর্যন্ত। এর আগে গত ১৬ আগস্ট সুলাইমান মেহেদী হাসানকে (ইনকিলাব) সভাপতি ও এম কে মনিরকে (খবরের কাগজ) সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি গঠন করা হয়।

পূর্ণাঙ্গ কমিটির সদস্যরা হলেন, সহ-সভাপতি ইলিয়াছ ভূঁইয়্যা (উত্তর চট্টলা), মো. কামরুজ্জামান (বিজয় টিভি), সহ সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন (দৈনিক জনবাণী, সাংগঠনিক সম্পাদক ফারহান সিদ্দিক (সকালের সময়), সহ-সাংগঠনিক সম্পাদক ইমাম হোসেন ইমন (এশিয়ান টিভি ও আজকালের খবর), অর্থ সম্পাদক আবুল হোসেন (সাপ্তাহিক সোনার বাংলা), দপ্তর সম্পাদক জামশেদ হোসেন ( দ্যা ডেইলী পোষ্ট), ক্রীড়া সম্পাদক জাহিদুল ইসলাম রুমন (দৈনিক গণকণ্ঠ), আইন সম্পাদক অ্যাডভোকেট শাহাদাত হোসেন (সময়ের নিউজ), শিক্ষা ও ছাত্র কল্যাণ সম্পাদক মামুনুর রশিদ মাহিন (দৈনিক বাংলা ও গ্লোবাল টিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক আশ্রাফুল ইসলাম সাহেদ (মাইটিভি), সমাজকল্যাণ সম্পাদক সাজ্জাদ হোসেন (দৈনিক লাখো কণ্ঠ), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক আশরাফুল ইসলাম শাহীন (চ্যানেল এস), বিজ্ঞান ও গবেষণা সম্পাদক নাজিমুজ্জামান রাশেদ (দৈনিক বায়ান্ন), গ্রন্থাগার সম্পাদক আশরাফ উদ্দিন (দৈনিক কালের খবর), আপ্যায়ন সম্পাদক সৈয়দ আল হোসাইন আয়াজ) (দৈনিক চট্টগ্রাম বুলেটিন), নির্বাহী সদস্য এমরানুল ইসলাম মুকুল (শাপলা টেলিভিশন), টিপু দাশগুপ্ত (আমার বার্তা), মিজানুর রহমান ইউসুফ (দ্যা বিজনেন স্ট্যাণ্ডার্ড), রেজাউল হোসেন পলাশ (এশিয়ান টিভি)।

এদিকে সাধারণ সভায় সীতকুণ্ডের শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশসহ কয়েকটি খাতে উন্নয়ন ও জনগুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করার লক্ষে আগামী তিন মাস, ছয় মাস ও এক বছর মেয়াদী আলাদা কর্ম পরিকল্পনা হাতে নিয়েছে নবগঠিত সীতাকুণ্ড প্রেস ক্লাব কমিটি। এছাড়াও সংগঠনের অভ্যন্তরীণ নানা সিদ্ধান্তও হাতে নেওয়া হয়েছে। বিশেষ করে সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, উৎকর্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ আয়োজন এবং সীতাকুণ্ডের জনদূর্ভোগ, ঘুষ-দুর্নীতি, পরিবেশ ধ্বংস, উন্নয়ন সম্ভাবনা সম্পর্কে সকল সদস্য নিজ নিজ গণমাধ্যমের জন্য প্রতিবেদন তৈরির বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে এই কমিটি।

সভাপতি সুলাইমান মেহেদী হাসান বলেন, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং সর্বদা পেশাদারিত্ব বজায় রাখার বিষয়টিকে আমরা অধিক গুরুত্ব সহকারে দেখছি। এটি না হলে একজন সাংবাদিক সমাজে কাঙ্খিত পরিবর্তনে সহায়ক হতে পারবে না। সাংবাদিকের যে ভূমিকা তা যথাযথ রাখা তার পক্ষে সম্ভব হবে না। এছাড়াও সীতাকুণ্ডে সাংবাদিক সংগঠনের নামে ইতিপূর্বে যারা দুর্বৃত্তপনা করেছে, নানা অন্যায় কাজে জড়িয়ে পেশাকে কলঙ্কিত-কুলুষিত করেছে তাদের কারণে সমাজে এ পেশাকে সম্পর্কে একটি নেতিবাচক ধারণা প্রচলিত আছে। সেই ধারণাকে দূর করে একটি স্বচ্ছ, সিন্ডিকেটমুক্ত, আপোষহীন, বৈষ্যমহীন সাংবাদিকতার পরিবেশ সৃষ্টিই আমাদের লক্ষ্য।

সাধারণ সম্পাদক এম কে মনির বলেন, আমাদের সাংবাদিকতা হবে সত্যের পক্ষে, শোষিত মানুষের জন্য, নির্যাতিত মানুষের জন্য, অসহায় মানুষের জন্য, একটি কল্যাণ রাষ্ট্রের জন্য। আমরা হতে চাই গণমানুষের কণ্ঠ, সাহসের সারথী। আমরা সাংবাদিতাকে সত্যিকার অর্থে সমাজের আয়নায় রূপ দিতে চাই। যেখানে মানুষের দু:খ দুর্দশা, জীবনের গল্পগুলো শব্দে শব্দে ফুটে ওঠবে। আর এজন্য ঐক্যের ভিত্তিতে গড়ে ওটা আমাদের সীতাকুণ্ড প্রেস ক্লাব কাজ করবে মানুষের জন্য, সীতাকুণ্ডের জন্য।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com