মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাজেক দুর্গম এলাকায় শিয়ালদহ বিশুদ্ধ পানির ট্যাংক বিতরণ করেন বাঘাইহাট আর্মি জোন। কালের খবর রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর
শফিক রেহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ রিজভীর। কালের খবর

শফিক রেহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ রিজভীর। কালের খবর

 

কালের খবর প্রতিবেদন :

দীর্ঘ ছয় বছর পর যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন প্রবীণ সাংবাদিক শফিক রেহমান। শুক্রবার সকালে তার নিউ ইস্কাটনের বাসায় সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি তার সঙ্গে মতবিনিময় করেন এবং স্বাস্থ্যের খোঁজ খবর নেন । এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার খালিদ হাসান চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যপক ড. সাইফুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা আরিফুর রহমান তুষার ও কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি ডা. আউয়াল।

শেখ হাসিনা সরকারের নির্যাতনের শিকার হয়ে ছয় বছর লন্ডনে নির্বাসনে থাকা শফিক রেহমান গত ১৮ আগস্ট দেশে ফিরেন। শেখ হাসিনার পূত্র সজিব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে ২০১৫ সালের ৩ আগস্ট পল্টন থানায় তার বিরুদ্ধে মামলা করেছিলেন পুলিশের একজন কর্মকর্তা।

এই মামলায় ২০১৬ সালের ১৬ এপ্রিল গ্রেফতার হয়েছিলেন শফিক রেহমান। পরে জামিনে মুক্তি পেয়ে দেশ ছেড়ে চলে যেতে হয় তাকে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com