মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাজেক দুর্গম এলাকায় শিয়ালদহ বিশুদ্ধ পানির ট্যাংক বিতরণ করেন বাঘাইহাট আর্মি জোন। কালের খবর রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর
দুর্যোগ উপদেষ্টা ফারুক-ই আজম এর সাথে চট্টগ্রাম মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিনের সৌজন্য সাক্ষাৎ। কালের খবর

দুর্যোগ উপদেষ্টা ফারুক-ই আজম এর সাথে চট্টগ্রাম মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিনের সৌজন্য সাক্ষাৎ। কালের খবর

 

মোঃ শহিদুল ইসলাম, কালের খবর :

যত দিন আছি দেশকে সংস্কার করে যাব: উপদেষ্টা ফারুক-ই-আজম চট্টগ্রাম সার্কিট হাউজে অন্তর্বর্তীকালীন সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক এর সাথে মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিনের নেতৃত্বে ফটিকছড়ি থানা জামাত ইসলামের একটি প্রতিনিধি দল ফটিকছড়ি সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ত্রান,ও পূর্ণবাসন বিষয়ে আলোচনা করেন। উপদেষ্টা মহোদয় মনোযোগ সহকারে প্রতিনিধি দলের বক্তব্য শোনেন এবং আসিদের গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধার সহ বিভিন্ন বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন বলে প্রতিনিধিদের আশ্বস্ত করেন।
অন্তর্বর্তীকালীন সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক আরও বলেছেন, আমরা কেউ রাজনীতি করতে আসিনি, আমরা রাজনীতিতে থাকবও না। যতদিন আছি পুরো সিস্টেমের প্রাতিষ্ঠানিক সংস্কার করে যাব। যাতে সরকারি কর্মকর্তা আর জনগণের মধ্যে পার্থক্য না থাকে।

তিনি বলেন, আমরা সব জায়গায় সংস্কারের উদ্যোগ নিয়েছি। সব সংস্কার সম্পন্ন হলেই আমরা চলে যাব। সবাই মিলে এবার দেশটাকে ভিন্ন আঙ্গিকে দেখব এবং দায়িত্ব নিয়ে কাজ করব। আমরা দেশটাকে নতুন করে বানাতে চাই, কোনোভাবেই আগের অবস্থায় ফিরে যেতে চাই না।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জজ কোর্টের সিনিয়র আইনজীবী জামায়াত নেতা অ্যাডভোকেট আলমগীর মোহাম্মদ ইউনুস চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সহকারী অফিস ও প্রচার সেক্রেটারি মোহাম্মদ আজহারুল ইসলাম ফটিকছড়ি থানা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট ইসমাইল গনি ফটিকছড়ি জামায়াতের সভাপতি আব্দুর রহিম সহ অন্যান্য নেতৃবৃন্দ

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com