বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
সীতাকুণ্ডে ফারজানা আক্তার নামে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। কালের খবর

সীতাকুণ্ডে ফারজানা আক্তার নামে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। কালের খবর

 

মোঃ আশরাফ উদ্দিন, চট্রগ্রাম, সীতাকুণ্ড, কালের খবর :  গতকাল সোমবার সন্ধ্যা ৭ টায় খবর পেয়ে
উপজেলার ভাটিয়ারী ৫নং ওয়ার্ড মৌলভি পাড়া আব্দুল রহমানের ছেলে মোঃ ইউনুসের বাড়ি থেকে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ লাশটি উদ্ধার করে।

নিহত গৃহবধূ ভাটিয়ারী ৫নং ওয়ার্ড মৌলভীপাড়া আবদুল রহমানের ছেলে মোঃ ইউনুস প্রকাশ রুবেল এর স্ত্রী ও উপজেলার ৪নং মুরাদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আবদুল রশিদ সারেং বাড়ির আবু তাহেরের মেয়ে।

নিহত ফারজানা আক্তারের বাবা আব তাহের বলেন আমার মেয়ে আত্মহত্যা করে নাই আমার মেয়েকে তার শশুর বাড়ির লোকজনে মেরে ফেলেছে, বিয়ের পর থেকে ফারজানার স্বামী ও তার পরিবারের সবাই তাকে বিভিন্নভাবে নির্যাতন করে আসছে বলে জানান তিনি।

নিহত ফারজানার ভাই কামরুল জানান,দীর্ঘদিন ধরে আমার বোনের স্বামীসহ পরিবারের লোকজন যৌতুকসহ বিভিন্ন কারণে আমার বোনকে নির্যাতন করে আসছে আজ সন্ধ্যায় আমার বোনের স্বামীর মোবাইল ফোন থেকে তার বন্ধু ফোন করে বলে আমার বোন আত্মহত্যা করছে খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্হলে এসে দেখতে পাই লাশ ঘরের তীরের সাথে ঝুলিয়ে আছে পা মাটির সাথে লাগানো রয়েছে আমার বোন আত্মহত্যা করে নাই আমার বোনকে মেরে ফেলেছে তারা।

এই ঘটনায় সীতাকুণ্ড মডেল থানার এসআই আশরাফ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে দেখি ঘরের আরের সাথে হাটু বাঁকা করে
ঝুলে থাকতে দেখি।ময়না তদন্তের জন্য লাশটি উদ্ধার করেছি ময়না তদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান তিনি।

নিহত ফারজানার স্বামী মোঃ ইউনুস জানান আমি চাকরিতে ছিলাম এসে শুনি আমার বউ আত্মহত্যা করছে তিনি আরও বলেন আমার বউ ফারজানা অনেক ভালো ছিলো আমার সঙ্গে কখনো ঝগড়া হতো ফারজানা আত্মহত্যা নাকি তাকে হত্যা করা হয়েছে সেটা ময়নাতদন্ত করা হলে জানা যাবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com